ঢাকা, শনিবার, ৩০ মে ২০২৬

শিক্ষার্থীদের বিক্ষোভ, জুতাপেটা হলেন এনসিপি নেতা

২০২৬ মে ৩০ ১৪:৪৮:২৯
শিক্ষার্থীদের বিক্ষোভ, জুতাপেটা হলেন এনসিপি নেতা

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-তে নারী শিক্ষার্থী ও শিক্ষিকাদের উত্ত্যক্ত করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে জুতাপেটা করার ঘটনা ঘটেছে। অভিযোগ অনুযায়ী, ড্রাইভিং ও আরএসি ট্রেডে ভর্তি হওয়া এনসিপি নেতা আলী আজম সাব্বির খান একাধিক ছাত্রী ও শিক্ষিকাকে মোবাইল ফোনে এবং সরাসরি অশালীন কুপ্রস্তাব দেন এবং নিজের রাজনৈতিক পরিচয় ব্যবহার করে প্রভাব খাটানোর চেষ্টা করেন।

ঘটনার পর ক্ষুব্ধ শিক্ষার্থীরা তাকে অধ্যক্ষের কক্ষে আটকে রেখে জুতাপেটা করেন বলে জানা গেছে। পরে তিনি ভবিষ্যতে এমন আচরণ করবেন না মর্মে লিখিত মুচলেকা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। গত ২৪ মে ঘটিত এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

এ বিষয়ে টিটিসির অধ্যক্ষ জানান, বিষয়টি প্রশাসনিকভাবে দেখা হচ্ছে এবং অভিযুক্ত শিক্ষার্থীকে বহিষ্কারের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে স্থানীয় এনসিপি কর্তৃপক্ষ তাকে সংগঠনের সব দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। তিন কার্যদিবসের মধ্যে তাকে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

এ ঘটনায় প্রতিষ্ঠানটির নারী শিক্ষার্থী ও শিক্ষিকাদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এদিকে অভিযোগের সত্যতা নিয়ে স্থানীয় পর্যায়েও আলোচনা চলছে, যদিও বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক তদন্ত এখনো চলমান রয়েছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে