ঢাকা, শুক্রবার, ২৯ মে ২০২৬

ট্রাম্পের সিদ্ধান্তেই বদলে যেতে পারে স্বর্ণের বাজার!

২০২৬ মে ২৯ ১৯:৩৫:৩১
ট্রাম্পের সিদ্ধান্তেই বদলে যেতে পারে স্বর্ণের বাজার!

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ দুই মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নামার পর বিশ্ববাজারে আবারও বাড়তে শুরু করেছে স্বর্ণের দাম। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তির অগ্রগতির খবরে বাজারে নতুন গতি ফিরেছে।

শুক্রবার (২৯ মে) আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৫০৫ দশমিক ৫৭ ডলারে পৌঁছেছে। অন্যদিকে মার্কিন স্বর্ণ ফিউচারসের দামও সামান্য বেড়ে দাঁড়িয়েছে প্রতি আউন্স ৪ হাজার ৫৩৫ দশমিক ৯০ ডলারে।

এর আগে বৃহস্পতিবার বিশ্ববাজারে স্বর্ণের দাম গত দুই মাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল। তবে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সম্প্রসারণের আলোচনা সামনে আসতেই বাজারে ইতিবাচক পরিবর্তন দেখা যায়।

বাজার বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক অনিশ্চয়তা ও ভূরাজনৈতিক উত্তেজনা কমার ইঙ্গিত স্বর্ণবাজারে প্রভাব ফেলছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি ও সুদের হার বাড়ার আশঙ্কাও বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।

গোল্ডসিলভার সেন্ট্রালের ব্যবস্থাপনা পরিচালক ব্রায়ান ল্যান বলেন, বাজার এখন চূড়ান্ত চুক্তির অপেক্ষায় রয়েছে। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আনুষ্ঠানিক অনুমোদনের দিকে নজর রাখছেন বিনিয়োগকারীরা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতি বাড়ানো এবং হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের বিধিনিষেধ শিথিল করার বিষয়ে প্রাথমিক সমঝোতায় পৌঁছেছে। যদিও চুক্তিটি এখনও চূড়ান্ত হয়নি, তবুও এই কূটনৈতিক অগ্রগতি বিশ্ব অর্থনীতি ও স্বর্ণবাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে