ঢাকা, সোমবার, ২৫ মে ২০২৬

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ৩ প্রার্থী

২০২৬ মে ২৫ ১৮:১০:৪৬
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ৩ প্রার্থী

নিজস্ব প্রতিবেদক: আগামী ৭ জুন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নির্বাচন ঘিরে প্রতিদ্বন্দ্বিতা অনেকটাই কমে এসেছে। তিন প্রার্থী সরে দাঁড়ানোর পর এখন পর্যন্ত ৮ জন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, পরিচালনা পর্ষদে মোট ২৫ সদস্য থাকেন। এর মধ্যে ২৩ জন নির্বাচিত হন এবং বাকি দুজনকে মনোনয়ন দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। পরে এই পরিচালকদের ভোটে বিসিবির সভাপতি নির্বাচিত হন।

প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয় থেকে প্রকাশিত চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী, নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন ফেনী জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর শরীফুল ইসলাম, লিজেন্ডস অব রূপগঞ্জের লুৎফর রহমান এবং ওল্ড ঢাকা ক্রিকেটার্সের মো. মাহমুদ-উর-রহমান।

শরীফুল ইসলামের প্রার্থিতা প্রত্যাহারের ফলে চট্টগ্রাম বিভাগ থেকে সাবেক জাতীয় দলের অধিনায়ক মিনহাজুল আবেদীন ও মঈন উদ্দিন চৌধুরীর বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হওয়া নিশ্চিত হয়েছে।

এ ছাড়া ক্যাটাগরি-১ থেকে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন—সিলেট বিভাগের আবদুল কাইয়ুম চৌধুরী,ঢাকা বিভাগের সাইদ বিন জামান, এস এম আবদুল্লাহ আল ফুয়াদ, রাজশাহীর মীর শাকরুল আলম সীমান্ত,রংপুরের মির্জা ফয়সল আমীন

ক্যাটাগরি-১-এ মোট ১০ পরিচালক নির্বাচিত হওয়ার কথা। এর মধ্যে ৭ জন ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এখন প্রতিদ্বন্দ্বিতা হবে খুলনা ও বরিশাল বিভাগে।খুলনা বিভাগ থেকে তিনজন প্রার্থী রয়েছেন—শফিকুল আলম, শান্তনু ইসলাম , মো. আবদুছ ছালাম এখান থেকে নির্বাচিত হবেন দুজন।

অন্যদিকে বরিশাল বিভাগের এক পরিচালক পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন—মো. মিজানুর রহমান,. মুনতাসির আলম চৌধুরী

ঢাকার ক্লাব প্রতিনিধিদের নিয়ে গঠিত ক্যাটাগরি-২-এ ১২ পরিচালক পদের বিপরীতে এখন ১৬ জন প্রার্থী রয়েছেন। দুই প্রার্থী সরে দাঁড়ানোর ফলে এখানেও প্রতিদ্বন্দ্বিতা কিছুটা কমেছে।

এ ছাড়া ক্যাটাগরি-৩ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর ও বিসিবির সাবেক পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে