ঢাকা, রবিবার, ২৪ মে ২০২৬

ঈদের আগে বড় সিদ্ধান্ত, মুক্তি পাচ্ছেন ৪ কয়েদি

২০২৬ মে ২৪ ১৩:০৮:৪৫
ঈদের আগে বড় সিদ্ধান্ত, মুক্তি পাচ্ছেন ৪ কয়েদি

নিজস্ব প্রতিবেদক: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের বিভিন্ন কারাগারে থাকা চারজন কয়েদির অবশিষ্ট সাজা মওকুফ করেছে সরকার। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে খুব শিগগিরই তাদের মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

রোববার (২৪ মে) বিষয়টি নিশ্চিত করেছেন জান্নাত-উল ফরহাদ।

মুক্তির আদেশ পাওয়া কয়েদিরা হলেন— খুলনা জেলা কারাগারের মো. ইসলাম শেখ, ফরিদপুর জেলা কারাগারের নাঈম শিকদার, চুয়াডাঙ্গা জেলা কারাগারের আব্দুল মালেক এবং রাঙামাটি জেলা কারাগারের পলাশ বড়ুয়া।

কারা অধিদপ্তর সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল আজহার আগে মানবিক ও বিশেষ বিবেচনায় কিছু বন্দির সাজা মওকুফের সিদ্ধান্ত নেয় সরকার। এর অংশ হিসেবে ওই চারজনের অবশিষ্ট কারাদণ্ড মওকুফ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সংশ্লিষ্ট কারাগারগুলোতে ইতোমধ্যে নির্দেশনা পৌঁছেছে এবং বন্দিদের মুক্তির প্রক্রিয়াও শুরু হয়েছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে