ঢাকা, সোমবার, ২৫ মে ২০২৬

ঈদের দিন বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

২০২৬ মে ২৫ ১৮:০১:৫৯
ঈদের দিন বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক: আর মাত্র এক সপ্তাহ পর উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। তবে ঈদকে সামনে রেখে দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়া জনজীবনে অস্বস্তি বাড়িয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে দেশের ১১টি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ঈদের দিন সারা দেশে একই ধরনের আবহাওয়া নাও থাকতে পারে। কোথাও বৃষ্টি স্বস্তি আনতে পারে, আবার কোথাও তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, ঈদের দিন রাজধানী ঢাকায় বৃষ্টির সম্ভাবনা কম। বরং ঢাকা বিভাগের কয়েকটি এলাকায় তাপপ্রবাহ থাকতে পারে। ফলে ঈদের নামাজ ও কোরবানির সময় গরমের বিষয়টি মাথায় রেখে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

অন্যদিকে, সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব অঞ্চলে বৃষ্টি কিছুটা স্বস্তি আনতে পারে। তবে রংপুর ও রাজশাহী বিভাগে বৃষ্টির সম্ভাবনা কম থাকায় সেখানে গরমের তীব্রতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৫ মে পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারি বর্ষণও হতে পারে।

তবে আবহাওয়াবিদদের মতে, এই স্বস্তিদায়ক পরিস্থিতি দীর্ঘস্থায়ী হবে না। আগামী ২৬ মে থেকে আবারও সারা দেশে তাপমাত্রা বাড়তে পারে।

বর্তমানে রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা, টাঙ্গাইল, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এসব এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে