ঢাকা, সোমবার, ২৫ মে ২০২৬

ভয়াবহ সড়ক দুর্ঘটনার পর বড় মন্তব্য সেতুমন্ত্রীর

২০২৬ মে ২৫ ১৫:৩৫:১২
ভয়াবহ সড়ক দুর্ঘটনার পর বড় মন্তব্য সেতুমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত হওয়ার ঘটনায় প্রাথমিকভাবে চালকের ভুলকেই দায়ী করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

সোমবার (২৫ মে) রাজধানীর ফার্মগেট মেট্রোরেল স্টেশনে সিনিয়র সিটিজেন, প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের জন্য ২৫ শতাংশ ভাড়া ছাড় কার্যক্রম উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও প্রাথমিক তথ্য অনুযায়ী, ট্রাকচালক নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।তিনি বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত ঘটনা। তবে রাস্তার অবকাঠামো বা ব্যবস্থাপনায় কোনো ত্রুটি ছিল না।”

ঈদযাত্রা প্রসঙ্গে শেখ রবিউল আলম বলেন, আগামী দুদিনে দেড় কোটির বেশি মানুষ ঢাকা ছাড়তে পারেন। তিনি যাত্রীদের নির্ধারিত টিকিট কেটে নিরাপদে ভ্রমণের আহ্বান জানান এবং বাস বা ট্রাকে ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত না করার পরামর্শ দেন।

ফিটনেসবিহীন যানবাহনের বিষয়ে মন্ত্রী বলেন, পর্যাপ্ত ফিটনেসসম্পন্ন যানবাহন এখনও না থাকলেও ধাপে ধাপে অনুপযুক্ত গাড়ি চলাচল বন্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে সোমবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতী উপজেলার সারতৈল এলাকায় রডবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন এবং আহত হন আরও ১০ জন।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে