ঢাকা, শনিবার, ২৩ মে ২০২৬

২৩ মে দর পতনের শীর্ষ ১০ শেয়ার

২০২৬ মে ২৩ ১৪:১২:১৬
২৩ মে দর পতনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের প্রথম কার্যদিবস শনিবার (২৩ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ড্যাফোডিল কম্পিউটারস পিএলসি। কোম্পানিটির শেয়ার দর ১৩ টাকা বা ৯.৩৭ শতাংশ কমেছে।

তথ্য অনুযায়ী, এদিন দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ২০ পয়সা বা ৬.৯০ শতাংশ কমেছে। তৃতীয় স্থানে থাকা অ্যাপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড-এর শেয়ার দর ২১ টাকা ৩০ পয়সা বা ৬.২৭ শতাংশ কমেছে।

তালিকায় চতুর্থ স্থানে থাকা জেনারেশন নেক্সট ফ্যাশনস লিমিটেড-এর শেয়ার দর ২০ পয়সা বা ৬.২৫ শতাংশ কমেছে।

এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানি ও ফান্ডগুলোর মধ্যে ক্যাপিটেক বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান ৫.৭৪ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ৫.৭১ শতাংশ, ভিএফএস থ্রেড ডাইং ৫.৭০ শতাংশ, এনসিসি ব্যাংক ৫.৬৬ শতাংশ, জিএসপি ফাইন্যান্স ৫.০০ শতাংশ এবং জিবিবি পাওয়ার ৪.৫৫ শতাংশ কমেছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে