ঢাকা, শনিবার, ২৩ মে ২০২৬

তিন বছর মেয়াদি গ্রিন বন্ড ছাড়ার সিদ্ধান্ত 

২০২৬ মে ২৩ ১১:০৯:৪৩
তিন বছর মেয়াদি গ্রিন বন্ড ছাড়ার সিদ্ধান্ত 

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ ২১ মে ২০২৬ অনুষ্ঠিত ৩৯৫তম বোর্ড সভায় “ব্র্যাক ব্যাংক গ্রিন বন্ড” ইস্যুর অনুমোদন দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রস্তাবিত এই বন্ড হবে নন-কনভার্টিবল, আনসিকিউরড ও পূর্ণাঙ্গভাবে রিডিমেবল গ্রিন বন্ড। বন্ডটির আকার সর্বোচ্চ ১,০০০ কোটি টাকা এবং এর মেয়াদ হবে সর্বোচ্চ তিন বছর।

প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ডটি ইস্যু করা হবে বলে জানিয়েছে কোম্পানিটি। সংগৃহীত অর্থ ব্র্যাক ব্যাংকের বিভিন্ন সবুজ অর্থায়ন কার্যক্রমে ব্যবহার করা হবে। তবে বন্ড ইস্যুর বিষয়টি সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের ওপর নির্ভরশীল।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে