ঢাকা, বুধবার, ২০ মে ২০২৬

একবার ওয়াশিং মেশিন চালালে যত টাকা বিদ্যুৎ বিল আসে

২০২৬ মে ২০ ১৪:৩৭:০৫
একবার ওয়াশিং মেশিন চালালে যত টাকা বিদ্যুৎ বিল আসে

নিজস্ব প্রতিবেদক: ব্যস্ত জীবনে ওয়াশিং মেশিন এখন অনেক পরিবারের অপরিহার্য গৃহস্থালি যন্ত্র। এটি সময় ও শ্রম দুটোই সাশ্রয় করে। তবে অনেকের মনে প্রশ্ন থাকে— একবার কাপড় ধুলে ওয়াশিং মেশিনে কত ইউনিট বিদ্যুৎ খরচ হয় এবং মাস শেষে বিদ্যুৎ বিলে কতটা প্রভাব পড়ে।

বিশেষজ্ঞদের মতে, ওয়াশিং মেশিনের বিদ্যুৎ খরচ মূলত নির্ভর করে মেশিনের ধারণক্ষমতা, ব্যবহারের সময় ও ওয়াশিং সেটিংসের ওপর।

সাধারণত ৬ থেকে ৭ কেজি ধারণক্ষমতার একটি ওয়াশিং মেশিন প্রতি ওয়াশ সাইকেলে প্রায় ০.২৫ থেকে ০.৩৫ ইউনিট বিদ্যুৎ খরচ করে। প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৭ টাকা ধরে হিসাব করলে, একবার কাপড় ধোয়ার খরচ পড়ে প্রায় ১ টাকা ৭৫ পয়সা থেকে ২ টাকা ৪৫ পয়সা।

অন্যদিকে, সাধারণ এক ঘণ্টার ওয়াশ সাইকেলে প্রায় ০.২ থেকে ০.৪ ইউনিট বিদ্যুৎ খরচ হতে পারে। এতে খরচ দাঁড়ায় আনুমানিক ১ টাকা ৪০ পয়সা থেকে ২ টাকা ৮০ পয়সা।

তবে ইন-বিল্ট হিটার ব্যবহার করে গরম পানিতে কাপড় ধোয়া বা দীর্ঘ সময় ড্রায়ার চালালে বিদ্যুৎ খরচ উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। সে ক্ষেত্রে প্রতি ওয়াশে ১ থেকে ২ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ খরচ হতে পারে, যার আর্থিক মূল্য দাঁড়াতে পারে ৭ থেকে ১৪ টাকা পর্যন্ত।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

লাইফ স্টাইল এর সর্বশেষ খবর

লাইফ স্টাইল - এর সব খবর



রে