ঢাকা, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

নেগেটিভ ও ডেভেলপিং আউটলুকসহ নতুন রেটিং পেল তিন প্রতিষ্ঠান

২০২৬ মে ১৯ ১৫:২৮:৫৩
নেগেটিভ ও ডেভেলপিং আউটলুকসহ নতুন রেটিং পেল তিন প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির সর্বশেষ ক্রেডিট রেটিং প্রকাশ করা হয়েছে। কোম্পানিগুলো হলো— এবি ব্যাংক পিএলসি, নর্দার্ন জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এবি ব্যাংকের দীর্ঘমেয়াদি ক্রেডিট রেটিং “A-” এবং স্বল্পমেয়াদি রেটিং “ST-2” নির্ধারণ করেছে আর্গাস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড (ACRSL)। একই সঙ্গে ব্যাংকটির আউটলুক “Negative” রাখা হয়েছে। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক তথ্য এবং অন্যান্য প্রাসঙ্গিক গুণগত ও পরিমাণগত তথ্য বিবেচনায় এ রেটিং নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে নর্দার্ন জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ক্লেইম পেইং অ্যাবিলিটি (CPA) রেটিং দীর্ঘমেয়াদে “AA+” এবং স্বল্পমেয়াদে “ST-2” নির্ধারণ করেছে একই রেটিং প্রতিষ্ঠান ACRSL। কোম্পানিটির ক্ষেত্রেও “Negative” আউটলুক দেওয়া হয়েছে। এ রেটিং নির্ধারণে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক তথ্য এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য বিবেচনায় নেওয়া হয়েছে।

এদিকে এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেডের সার্ভেইলেন্স এন্টিটি রেটিং দীর্ঘমেয়াদে “AAA” এবং স্বল্পমেয়াদে “ST-1” নির্ধারণ করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড (NCR)। কোম্পানিটির আউটলুক “Developing” রাখা হয়েছে। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন বিশ্লেষণের ভিত্তিতে এ রেটিং ঘোষণা করা হয়েছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে