মশার কামড়ে শিক্ষিকার মৃত্যু! আতঙ্ক ছড়াচ্ছে বিরল ভাইরাস
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকার মৃত্যুর পর বিরল ভাইরাসজনিত রোগ জাপানিজ এনসেফালাইটিস নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। চিকিৎসকদের আশঙ্কা, মশাবাহিত এ ভাইরাসে আক্রান্ত হয়েই মারা গেছেন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জাকিয়া সুলতানা জুথি।
সম্প্রতি বিরল এ রোগে তার মৃত্যু হয়। এরপর বিষয়টি নিয়ে গবেষণা চলছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজের ছয় মাস আগের এক গবেষণায় এনসেফালাইটিসে আক্রান্ত ১৮ জন রোগী শনাক্ত হয়। এছাড়া গত আড়াই থেকে তিন বছরে তিনজন রোগীর মধ্যে জাপানিজ এনসেফালাইটিসের উপস্থিতি সন্দেহ করা হয়েছিল বলে জানিয়েছেন গবেষকরা। তবে ভাইরাসটি শনাক্তে পর্যাপ্ত পরীক্ষার ব্যবস্থা না থাকায় চিকিৎসকরা জটিলতার মুখে পড়ছেন।
বিশেষজ্ঞদের মতে, কিউলেক্স মশার মাধ্যমে এ ভাইরাস ছড়ায়। সাধারণত বুনো শূকর ও জলচর পাখির শরীরে থাকা ভাইরাস মশার মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে। পরে তা মস্তিষ্কে সংক্রমণ ঘটিয়ে রোগীকে দ্রুত সংকটাপন্ন অবস্থায় নিয়ে যেতে পারে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. মাহাবুবুল আলম খন্দকার বলেন, “জ্বরের সঙ্গে তীব্র মাথাব্যথা বা খিঁচুনি দেখা দিলে বিষয়টি গুরুত্বের সঙ্গে নিতে হবে। দ্রুত হাসপাতালে এলে চিকিৎসা সহায়তা দেওয়া সম্ভব।”
২০২৫ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ৭৫ জন রোগীর ওপর গবেষণা চালায় চট্টগ্রাম মেডিকেল কলেজ। এর মধ্যে ১৮ জনের শরীরে এনসেফালাইটিস ভাইরাস শনাক্ত হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোমেডিসিন বিশেষজ্ঞ ডা. আসিফুল হক বলেন, “হাজার হাজার ভাইরাসের মধ্যে জাপানিজ এনসেফালাইটিস একটি বিরল ধরন। এ রোগ খুবই কম দেখা যায়।”
বিশেষজ্ঞদের ধারণা, বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষিকা যদি সত্যিই জাপানিজ এনসেফালাইটিসে আক্রান্ত হয়ে মারা গিয়ে থাকেন, তবে এটি চট্টগ্রামে এ রোগে প্রথম মৃত্যুর ঘটনা হতে পারে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “এটি মশাবাহিত এবং অত্যন্ত বিরল রোগ। চট্টগ্রামে এমন ঘটনা প্রথম হয়ে থাকতে পারে। বিষয়টি নিয়ে আরও গবেষণা প্রয়োজন।”
চিকিৎসকরা জানিয়েছেন, জ্বরের সঙ্গে খিঁচুনি, অচেতন হয়ে যাওয়া বা আচরণগত পরিবর্তনের মতো উপসর্গ দেখা দিলে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ওমর আলী/
পাঠকের মতামত:
- মশার কামড়ে শিক্ষিকার মৃত্যু! আতঙ্ক ছড়াচ্ছে বিরল ভাইরাস
- রাষ্ট্রপতির শারীরিক অবস্থা নিয়ে যা জানাল বঙ্গভবন
- প্রাথমিক শিক্ষকদের ফেসবুক ব্যবহারে কড়াকড়ি
- মার্কিন বাণিজ্যচুক্তি নিয়ে বিস্ফোরক দাবি সাবেক উপদেষ্টার
- এবার ব্যাংকে না গিয়েই মিলবে ঋণ, জানুন নতুন নিয়ম
- কাঁটাতার ইস্যুতে উত্তপ্ত ঢাকা-দিল্লি সম্পর্ক, মুখ খুলল ভারত
- মাত্র এক সপ্তাহে কত বাড়ল সোনার দাম
- রাস্তা থেকে টেনেহিঁচড়ে জাবির এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা
- ৫ আর্থিক প্রতিষ্ঠান বন্ধের অনুমোদন বাংলাদেশ ব্যাংকের
- ব্যাংক লুটপাটের বিচার চেয়ে গভর্নরের কাছে স্মারকলিপি
- পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- মার্কেন্টাইল ব্যাংকের প্রথম প্রান্তিক প্রকাশ
- ব্যাংক এশিয়ার প্রথম প্রান্তিক প্রকাশ
- নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- বাংলাদেশ-ভারত সীমান্ত নিয়ে কড়া বার্তা দিলেন নাহিদ ইসলাম
- এসএসএফ সদস্যের গলাধাক্কা নিয়ে যা বললেন ছাত্রদলের আমান
- ঢাবির র্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়ার কারণ জানালেন প্রধানমন্ত্রী
- এনআরবিসি ব্যাংকের প্রথম প্রান্তিক প্রকাশ
- প্রধানমন্ত্রীর বক্তব্যে বিতর্ক, ঢাবি অধ্যাপকের পাল্টা বিশ্লেষণে নতুন মোড়!
- নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- লাফার্জহোলসিমের প্রথম প্রান্তিক প্রকাশ
- দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত জামায়াত নেতার ছেলে
- স্বরাষ্ট্র-পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে নতুন বিতর্কে নাসীরুদ্দীন পাটওয়ারী
- বিবাহিত নারী কর্মীকে বিয়ের প্রস্তাব দিলেন জামায়াতের চেয়ারম্যান পদপ্রার্থী
- এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যা বললেন মোনামি
- ঘাড় ও কোমরে গুরুতর আঘাত, পলকের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ
- বাবা মুখ্যমন্ত্রী হতেই নাম বদলে ফেললেন থালাপতির ছেলে!
- আইপিও সংকট, উচ্চ সুদহার ও অনিশ্চয়তায় চাপে শেয়ারবাজার
- দুই কর্মদিবস পরই স্থগিত হচ্ছে ২ কোম্পানির শেয়ার লেনদেন
- অচেনা নম্বর থেকে ফোন, তারপরই বন্ধ—চার কিশোরীকে ঘিরে চাঞ্চল্য
- লোডশেডিংয়ের অজানা উপকারিতা জানলে অবাক হবেন
- ইসিতে জমা পড়ল জামায়াতের ব্যয়ের হিসাব
- জুলাই জাদুঘর নিয়ে স্পিকারের কড়া মন্তব্য
- বিনিয়োগকারীদের সক্রিয়তায় চাঙা শেয়ারবাজার
- ১২ মে ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১২ মে লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১২ মে দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১২ মে দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ‘তোরা মেম্বার-চেয়ারম্যানরা অর্ধেক নিবি, দলরে অর্ধেক দিবি’
- এবার অস্ট্রেলিয়ার ৭ ব্যক্তি ও ৪ প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা
- একসাথে ৩৯ ব্যাংক গড়ল ৪২৫ কোটি টাকার নতুন ফান্ড
- দায়িত্ব নিয়েই ৭১৭ মদের দোকান বন্ধের সিদ্ধান্ত
- কোরবানির চামড়া সংগ্রহ বন্ধের ঘোষণা কওমি মাদ্রাসাগুলোর
- সরকারের সিদ্ধান্তে বাইক ও রিকশা চালকদের জন্য নতুন নিয়ম
- শেয়ারবাজার নিয়ে বড় ঘোষণা অর্থমন্ত্রীর
- ময়লা বিল নিয়ে বড় ঘোষণা ডিএসসিসির
- ঈদযাত্রায় ৯৪টি ভয়ংকর যানজট স্পট চিহ্নিত
- শুভেন্দুর শপথের দিনই বড় চমক দিলেন মমতা!
- শেয়ারবাজার নিয়ে বড় ঘোষণা অর্থমন্ত্রীর
- বিচ্ছেদের কারণ জানালেন সাবিকুন নাহার
- ক্লোজএন্ড মিউচুয়াল ফান্ড রূপান্তরে নতুন গাইডলাইন বিএসইসি’র
- জনতা ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- ডিবিএইচ ফাইন্যান্সের ডিভিডেন্ড ঘোষণা
- ৩০ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা
- সোনার বাংলা ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- বোনাস ডিভিডেন্ডের বিভ্রান্তি দূর করল উত্তরা ব্যাংক
- আইপিডিসি ফাইন্যান্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- চলতি সপ্তাহে আসছে ২৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ মাসের গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা!
- ইপিএস প্রকাশ করবে ৫ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৭ কোম্পানি
- দুই কর্মদিবস পরই স্থগিত হচ্ছে ২ কোম্পানির শেয়ার লেনদেন













