ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

মাত্র এক সপ্তাহে কত বাড়ল সোনার দাম

২০২৬ মে ১৩ ০৮:৪৪:০৯
মাত্র এক সপ্তাহে কত বাড়ল সোনার দাম

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে গত বৃহস্পতিবার আবারও বাড়ানো হয় সোনার দাম। ভরিতে ২ হাজার ২১৬ টাকা বৃদ্ধি করে ২২ ক্যারেটের এক ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। ওই দিন সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়।

এরপর আর সোনার দামে কোনো পরিবর্তন আসেনি। ফলে আজ বুধবারও একই দামে সোনা বিক্রি হচ্ছে।

বর্তমান দর অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। এছাড়া—

২১ ক্যারেটের প্রতি ভরি সোনা: ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা

১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা: ২ লাখ ২০০ টাকা ১৩ টাকা

সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা: ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা

এর আগে গত বুধবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সোনার দাম সমন্বয় করেছিল। তখন ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে