স্যানিটারি প্যাডসহ পিরিয়ড পণ্য নিষিদ্ধ করল যে দেশ
নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারের সামরিক জান্তা দেশজুড়ে স্যানিটারি ন্যাপকিনসহ পিরিয়ড পণ্য বিতরণ ও পরিবহনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। সরকারের দাবি, এসব পণ্য নাকি বিদ্রোহীরা চিকিৎসা ও যুদ্ধক্ষেত্রে ব্যবহার করছে। তবে মানবাধিকারকর্মী ও চিকিৎসা বিশেষজ্ঞরা এই যুক্তিকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন।
২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারে চলমান গৃহযুদ্ধের প্রেক্ষাপটে জান্তা সরকার বিরোধী গোষ্ঠীগুলোকে দুর্বল করতে “ফোর কাটস” কৌশল গ্রহণ করে। এই কৌশলের মাধ্যমে খাদ্য, অর্থ, তথ্য ও জনবল সরবরাহ বিচ্ছিন্ন করার চেষ্টা করা হচ্ছে। এর অংশ হিসেবেই প্রথমে কিছু এলাকায় প্যাড পরিবহন সীমিত করা হয়, পরে তা বিস্তৃত হয়ে দেশজুড়ে নিষেধাজ্ঞায় রূপ নেয়।
সাগাইং ও মান্দালয়ের মতো গুরুত্বপূর্ণ এলাকায় পিরিয়ড পণ্য পরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে বলেও জানা গেছে। এর ফলে সাধারণ নারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
জান্তা সরকারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, বিদ্রোহী গোষ্ঠী নাকি স্যানিটারি প্যাড আহতদের রক্ত বন্ধ করা বা জুতার ভেতরে ব্যবহার করছে। তবে চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের দাবি সম্পূর্ণ অবৈজ্ঞানিক এবং বাস্তবতার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।
এই নিষেধাজ্ঞার কারণে নারীদের দৈনন্দিন জীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অনেক নারী এখন বাধ্য হয়ে পুরোনো কাপড়, গাছের পাতা কিংবা কাগজ ব্যবহার করছেন। এতে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন (UTI) ও প্রজননতন্ত্রের সংক্রমণের ঝুঁকি বেড়ে গেছে।
নারী অধিকারকর্মীরা বলছেন, এটি শুধু স্বাস্থ্য সংকট নয়, বরং নারীদের সামাজিক ও চলাফেরার স্বাধীনতা সীমিত করার একটি কৌশলও হতে পারে। পিরিয়ড চলাকালীন প্রয়োজনীয় পণ্য না থাকায় অনেক নারী ঘর থেকে বের হতে পারছেন না, যা তাদের শিক্ষা ও কর্মজীবনেও প্রভাব ফেলছে।
অন্যদিকে কালোবাজারে স্যানিটারি প্যাডের দাম কয়েক গুণ বেড়ে গেছে। এক প্যাকেট প্যাডের দাম এমন পর্যায়ে পৌঁছেছে, যা অনেক শ্রমিকের দৈনিক আয়ের চেয়েও বেশি।
বর্তমানে মিয়ানমারে প্রায় ৩৫ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়ে বিভিন্ন ক্যাম্পে বসবাস করছে। সেখানে পর্যাপ্ত পানি ও স্বাস্থ্যসেবা না থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
এ ঘটনায় আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করেছে এবং জাতিসংঘের হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে। তারা বলছে, এটি নারীদের মৌলিক মানবাধিকারের গুরুতর লঙ্ঘন এবং অবিলম্বে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা উচিত।
বিশেষজ্ঞদের মতে, চলমান সংঘাতের মধ্যে এমন সিদ্ধান্ত মিয়ানমারের নারী জনগোষ্ঠীকে আরও বেশি ঝুঁকির মধ্যে ফেলছে এবং দীর্ঘমেয়াদে এর সামাজিক ও স্বাস্থ্যগত প্রভাব ভয়াবহ হতে পারে।
ওমর আলী/
পাঠকের মতামত:
- বাটা সু কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ইর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ড্যাফোডিল কম্পিউটার্সের ডিভিডেন্ড ঘোষণা
- আফতাব অটোমোবাইলসের ডিভিডেন্ড ঘোষণা
- বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- রিলায়েন্স ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- যমুনা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ইউনিলিভার কনজুমারের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ঠাকুরগাঁও-১:বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বেসরকারিভাবে নির্বাচিত
- ব্যবসা বাড়লেও লোকসান বেড়েছে শেয়ারবাজারের কোম্পানির
- ধসের মুখে ইসলামী ব্যাংক: লোকসান সাড়ে তিন হাজার কোটি টাকা
- পোশাক শিল্প রক্ষায় টেকসই সবুজ অর্থায়নের জরুরি আহ্বান
- আইপিডিসি ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- নতুন পে-স্কেলে বেতন বাড়লেও ইনক্রিমেন্ট মিলবে না যাদের
- এবি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ১৬৯ কেন্দ্রের ফলে এগিয়ে ফয়সল, ভোটের ব্যবধান বিশাল
- রেকিট বেনকিজারের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ১২ কোম্পানির ডিভিডেন্ড ও ইপিএস প্রকাশ
- এলপিজি ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
- নম্বরপ্লেট নিয়ে সুখবর, বাড়তে পারে সময়সীমা
- পিপলস ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- কর্ণফুলী ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- সিটি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- প্রিমিয়ার লিজিংয়ের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- লিগ্যাসি ফুটওয়্যারের ডিভিডেন্ড ঘোষণা
- ৩ মাস পরপর মুনাফা পেতে চাইলে জেনে নিন এই সঞ্চয়পত্রের নিয়ম
- ইসলামী ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- এসবিএসি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- সাউরির চাকরি হারানো ও হাসিনার ভিডিও—দুই বিষয়ে যা জানা গেল
- সব সম্পত্তির বিনিময়ে হলেও মুক্তি চান মাদ্রাসাশিক্ষক
- নাভানা সিএনজির ডিভিডেন্ড ঘোষণা
- কনসার্টে যত টাকা নেয় দেশের জনপ্রিয় ব্যান্ড গুলো
- তাহসিফের নিখোঁজ হওয়া রাতের বর্ণনা দিলেন সেই জুনিয়র বন্ধু
- বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় বাংলাদেশ ব্যাংকের নতুন সার্কুলার
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো শাইনপুকুর সিরামিকস
- অতিরিক্ত সচিব পদমর্যাদায় নতুন দায়িত্বে শিবা শানু
- ৭৭ হাজার কোটি টাকা নিয়ে বাংলাদেশে ঢুকছে জাপান
- সিকদার ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- প্রাইম ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- কনফিডেন্স সিমেন্টের ডিভিডেন্ড ঘোষণা
- সাউথইস্ট ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- আলোচিত তাহসিফ সাউরির পরিচয়
- লিগ্যাসি ফুটওয়্যারের ডিভিডেন্ড ঘোষণা
- হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- কহিনুর কেমিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- মেসিকে হারিয়ে ‘সর্বকালের সেরা’ রোনালদো
- তাহসিফের সঙ্গে হাসিনার ভিডিওর যোগসূত্র, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- কর্ণফুলি র্গাডেন সিটির সাথে সাবের হোসেন চৌধুরী সর্ম্পক
- জনতা ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- শেয়ারবাজারে ১০ টেক্সটাইল বন্ধ, বিপাকে হাজারো ক্ষুদ্র বিনিয়োগকারী
- স্বর্ণের দাম কমেছে, ২৪ অক্টোবরের পূর্ণাঙ্গ মূল্যতালিকা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম এক নজরে
- মুন্নু ফেব্রিক্সের ডিভিডেন্ড ঘোষণা
- দুই কোম্পানি ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- শেয়ারবাজারে আসছে সিটি গ্রুপ, লক্ষ্য ১২ হাজার কোটি টাকা উত্তোলন
- স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- পাঁচ মিউচুয়াল ফান্ডে কারসাজির অভিযোগ, তদন্তে নেমেছে বিএসইসি
- ঋণ কেলেঙ্কারির ভারে ধ্বংসের দ্বারপ্রান্তে আইএফআইসি ব্যাংক
- সপ্তাহজুড়ে ৮ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- আইন শিথিলের পর চেয়ারম্যান একাই কিনছেন সাড়ে ১১ কোটি শেয়ার
- শাহজীবাজার পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- স্কয়ার টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা
- সোনালী পেপারের ডিভিডেন্ড ঘোষণা
- ৬ লাইফ ইন্সুরেন্সে লালবাতি, বিপদে লাখ লাখ গ্রাহক













