আইপিও সংকট, উচ্চ সুদহার ও অনিশ্চয়তায় চাপে শেয়ারবাজার
নিজস্ব প্রতিবেদক: ঢাকার মতিঝিলের ব্রোকারেজ হাউসগুলোতে এখন প্রায় প্রতিদিনই একই দৃশ্য—বড় মনিটরে লাল সংকেত, কমছে সূচক, পড়ছে অধিকাংশ শেয়ারের দাম। সকালবেলায় কিছুটা ইতিবাচক প্রবণতা দেখা গেলেও দুপুরের পর বিক্রির চাপ বাড়ছে, আর দিনশেষে হতাশ মুখে ফিরছেন বিনিয়োগকারীরা।
ক্ষুদ্র বিনিয়োগকারী মিজানুর রহমান পাঁচ বছর আগে লাভের আশায় শেয়ারবাজারে বিনিয়োগ করেছিলেন প্রায় সাড়ে ৮ লাখ টাকা। কিন্তু দীর্ঘ দরপতনে তার বিনিয়োগ এখন নেমে এসেছে প্রায় ৩ লাখ টাকায়।
তিনি বলেন, করোনা-পরবর্তী সময় থেকেই বাজারে অস্থিরতা চলছে। রাজনৈতিক পরিবর্তনের পর কিছুদিন উত্থান দেখা গেলেও তা স্থায়ী হয়নি। এখন আবার ধারাবাহিক দরপতনে সাধারণ বিনিয়োগকারীরা বড় ধরনের লোকসানে পড়েছেন।
বাজার সংশ্লিষ্টদের মতে, বর্তমান সংকট শুধু শেয়ারবাজারের নয়; দেশের সামষ্টিক অর্থনীতি, উচ্চ মূল্যস্ফীতি, সুদহার বৃদ্ধি, জ্বালানি সংকট, ডলারের চাপ এবং বৈশ্বিক অস্থিরতার সম্মিলিত প্রভাব পড়ছে পুঁজিবাজারে।
বিশ্লেষকদের মতে, বাজারে সবচেয়ে বড় সমস্যা এখন “আস্থার সংকট”। বিনিয়োগকারীরা স্থায়ী ইতিবাচক প্রবণতা দেখতে পাচ্ছেন না। ফলে সামান্য উত্থান হলেই বড় বিনিয়োগকারীরা লাভ তুলে বাজার থেকে সরে যাচ্ছেন।
বাজার বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে ভালো ও বড় কোম্পানির আইপিও না আসাও বাজারে স্থবিরতার বড় কারণ। প্রায় দুই বছর ধরে উল্লেখযোগ্য কোনো নতুন আইপিও না আসায় বাজারে নতুন বিনিয়োগকারীদের আগ্রহ কমেছে।
মিডওয়ে সিকিউরিটিজের এমডি মো. আশিকুর রহমান বলেন, শেয়ারবাজার মূলত একটি “পণ্যের বাজার”। সেখানে যদি ভালো কোম্পানি না আসে, তাহলে বিনিয়োগকারীরা কেন ঝুঁকি নেবেন?
তার মতে, বর্তমানে অনেক স্মলক্যাপ ও দুর্বল মৌলভিত্তির কোম্পানির শেয়ারের দাম বাড়ছে শুধুই জল্পনার কারণে। পরে বড় বিনিয়োগকারীরা মুনাফা তুলে নিলে বাজার আবার পড়ে যাচ্ছে।
বর্তমানে ব্যাংক আমানত ও ট্রেজারি বন্ডে উচ্চ সুদহারও শেয়ারবাজারের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। কারণ অনেক বিনিয়োগকারী এখন ঝুঁকিপূর্ণ শেয়ারবাজারের বদলে নিরাপদ আমানতে ঝুঁকছেন।
বিশ্লেষকদের মতে, ব্যাংক ঋণের সুদ ১৪-১৫ শতাংশ পর্যন্ত পৌঁছে যাওয়ায় ব্যবসা সম্প্রসারণও কমে গেছে। নতুন শিল্প বিনিয়োগ কম হলে পুঁজিবাজারেও বড় মূলধনের চাহিদা তৈরি হয় না।
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি, তেলের দাম বৃদ্ধি এবং আমদানি ব্যয় বাড়ার প্রভাবও দেশের অর্থনীতিতে চাপ তৈরি করছে। ফলে বিদেশি বিনিয়োগকারীরাও এখন সতর্ক অবস্থানে রয়েছেন।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, বিদেশি বিনিয়োগকারীরা দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা ও নীতিগত ধারাবাহিকতা চান। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই আস্থা এখনও তৈরি হয়নি।
বিশেষজ্ঞদের মতে, বাজারে টেকসই গতি ফেরাতে হলে মানসম্পন্ন ও বড় কোম্পানিকে আইপিওতে আনতে হবে। একই সঙ্গে প্রয়োজন সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা, কম সুদহার, জ্বালানি নিরাপত্তা এবং শক্তিশালী করপোরেট সুশাসন।
তাদের মতে, শুধু সূচক বাড়ালেই হবে না—বিনিয়োগকারীদের মধ্যে দীর্ঘমেয়াদি আস্থা ফিরিয়ে আনতে হবে। আর সেটিই এখন বাংলাদেশের শেয়ারবাজারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
ওমর আলী/
পাঠকের মতামত:
- আইপিও সংকট, উচ্চ সুদহার ও অনিশ্চয়তায় চাপে শেয়ারবাজার
- দুই কর্মদিবস পরই স্থগিত হচ্ছে ২ কোম্পানির শেয়ার লেনদেন
- অচেনা নম্বর থেকে ফোন, তারপরই বন্ধ—চার কিশোরীকে ঘিরে চাঞ্চল্য
- লোডশেডিংয়ের অজানা উপকারিতা জানলে অবাক হবেন
- ইসিতে জমা পড়ল জামায়াতের ব্যয়ের হিসাব
- জুলাই জাদুঘর নিয়ে স্পিকারের কড়া মন্তব্য
- বিনিয়োগকারীদের সক্রিয়তায় চাঙা শেয়ারবাজার
- ১২ মে ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১২ মে লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১২ মে দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১২ মে দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ‘তোরা মেম্বার-চেয়ারম্যানরা অর্ধেক নিবি, দলরে অর্ধেক দিবি’
- এবার অস্ট্রেলিয়ার ৭ ব্যক্তি ও ৪ প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা
- একসাথে ৩৯ ব্যাংক গড়ল ৪২৫ কোটি টাকার নতুন ফান্ড
- দায়িত্ব নিয়েই ৭১৭ মদের দোকান বন্ধের সিদ্ধান্ত
- কোরবানির চামড়া সংগ্রহ বন্ধের ঘোষণা কওমি মাদ্রাসাগুলোর
- সরকারের সিদ্ধান্তে বাইক ও রিকশা চালকদের জন্য নতুন নিয়ম
- শেয়ারবাজার নিয়ে বড় ঘোষণা অর্থমন্ত্রীর
- ময়লা বিল নিয়ে বড় ঘোষণা ডিএসসিসির
- ঈদযাত্রায় ৯৪টি ভয়ংকর যানজট স্পট চিহ্নিত
- সার্কুলারের মাধ্যমে নতুন নির্দেশনা জারি কেন্দ্রীয় ব্যাংকের
- ঢাবিতে বড় কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- এটিবি প্ল্যাটফর্মে আসছে ব্র্যাক ব্যাংকের সাবঅর্ডিনেটেড বন্ড
- এশিয়া ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- উত্তরা ব্যাংকের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইসলামী ব্যাংক এজেন্ট আউটলেটের ২০ লাখ টাকা ছিনতাই
- মন্ত্রিসভা বৈঠকে সরকারি চাকরির বয়সসীমা ৫ বছর বাড়ানোর সিদ্ধান্ত
- গাজীপুরে ৫ খুন: ময়নাতদন্তে উঠে এলো লোমহর্ষক তথ্য
- ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- ধূমপায়ীদের জন্য বড় ধাক্কা
- ফুচকা বিক্রি করে জীবন চলেছে ক্রিকেটারদের
- ইসরায়েলের হামলায় দুই বাংলাদেশি নিহত
- বাজুসের নতুন ঘোষণা, আবারও চড়া হলো স্বর্ণের বাজার
- কোরবানি ওয়াজিব হওয়ার ন্যূনতম সম্পদ
- চাপে প্রধানমন্ত্রী, পদত্যাগ চাইলেন ৪ পিপিএসসহ ৭০ এমপি
- আ.লীগ নিয়ে সাকিবের মন্তব্যে সামাজিক মাধ্যমে ঝড়
- মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ক্ষমতায় এসেই বড় সিদ্ধান্ত শুভেন্দুর!
- চুরি করতে গিয়ে ‘ফাঁদে’ চোর, ভিডিও দেখে হাসছে নেটদুনিয়া
- পরিচালকদের পদত্যাগে গভীর সংকটে ফারইস্ট ফাইন্যান্স
- ব্যাংক খাতে লুটেরাদের ফেরার পথ বন্ধ: বিএবি
- ইউনিয়ন ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- কর্ণফুলী ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইউনিয়ন ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ মাসের গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা!
- বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তে বিদেশগামীদের জন্য বড় সুখবর
- ঈদে গার্মেন্টস ছুটি নিয়ে বড় ঘোষণা দিলেন সড়কমন্ত্রী
- প্রধানমন্ত্রীর কঠোর অবস্থানে ভারত-নেপাল সম্পর্কে নতুন টানাপড়েন
- স্কুল নিয়ে বড় নির্দেশ দিল সরকার, শিক্ষকদের জন্য নতুন বার্তা
- গৃহবধূকে তুলে নিয়ে রাতভর ধর্ষণের অভিযোগ স্বামীর বন্ধুর বিরুদ্ধে
- বাংলাদেশ সীমান্ত নিয়ে বড় সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার
- শুভেন্দুর শপথের দিনই বড় চমক দিলেন মমতা!
- বিচ্ছেদের কারণ জানালেন সাবিকুন নাহার
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৯ কোম্পানি
- ক্লোজএন্ড মিউচুয়াল ফান্ড রূপান্তরে নতুন গাইডলাইন বিএসইসি’র
- জনতা ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- ডিবিএইচ ফাইন্যান্সের ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারবাজার নিয়ে বড় ঘোষণা অর্থমন্ত্রীর
- ৩০ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা
- সোনার বাংলা ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- আইপিডিসি ফাইন্যান্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- বোনাস ডিভিডেন্ডের বিভ্রান্তি দূর করল উত্তরা ব্যাংক
- চলতি সপ্তাহে আসছে ২৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- ইপিএস প্রকাশ করবে ৫ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৭ কোম্পানি
- শেয়ারবাজার উন্নয়নে গভর্নরের কাছে ডিএসইর একগুচ্ছ প্রস্তাব
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- আইপিও সংকট, উচ্চ সুদহার ও অনিশ্চয়তায় চাপে শেয়ারবাজার
- দুই কর্মদিবস পরই স্থগিত হচ্ছে ২ কোম্পানির শেয়ার লেনদেন
- বিনিয়োগকারীদের সক্রিয়তায় চাঙা শেয়ারবাজার
- ১২ মে ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১২ মে লেনদেনের শীর্ষ ১০ শেয়ার









