ঢাকা, রবিবার, ১০ মে ২০২৬

‘আমার নাতনি বেড়াতে গিয়েছিল, পাষণ্ড-কুলাঙ্গার সব শেষ করে দিল’

২০২৬ মে ১০ ১৭:৫৬:১৫
‘আমার নাতনি বেড়াতে গিয়েছিল, পাষণ্ড-কুলাঙ্গার সব শেষ করে দিল’

নিজস্ব প্রতিবেদক: কাশিয়ানী উপজেলায় এক শিশুকে নির্যাতনের অভিযোগে মুরসালিন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, ভুক্তভোগী শিশু তার খালার বাড়িতে বেড়াতে গিয়েছিল। অভিযোগ রয়েছে, গত বৃহস্পতিবার অভিযুক্ত তাকে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে নির্যাতন করেন। পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

পরিবারের সদস্যরা জানান, শুরুতে সামাজিক চাপ ও ভয়ের কারণে বিষয়টি প্রকাশ করা হয়নি। পরে হাসপাতালের চিকিৎসকের পরামর্শে থানায় অভিযোগ করা হয়।

শিশুটির নানী নেবা বেগম ঘটনার বিচার দাবি করেছেন।

মোহাম্মদ জিয়াউল হক, অতিরিক্ত পুলিশ সুপার, জানান—শনিবার রাতে এ ঘটনায় মামলা দায়ের করা হয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে