ঢাকা, রবিবার, ১০ মে ২০২৬

পদত্যাগ করলেন ঢাবি প্রক্টর

২০২৬ মে ১০ ১৫:৫০:৪৮
পদত্যাগ করলেন ঢাবি প্রক্টর

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টরের পদ থেকে পদত্যাগ করেছেন শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ।রোববার (১০ মে) ঢাবি উপাচার্য অধ্যাপক ডা. এ বি এম ওবায়দুল ইসলামের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন।

অধ্যাপক সাইফুদ্দীন গণমাধ্যমকে বলেন, ‘আমি গত ২০ মাস প্রক্টরের দায়িত্ব পালন করেছি। এখন সব কিছু একটা ভারসাম্যপূর্ণ অবস্থায় এসেছে। তাই, আমি আমার পরিবারকে একটু সময় দিতে চাই।’জুলাই বিপ্লবের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২৮ অগাস্ট প্রক্টর হিসেবে দায়িত্ব নিয়েছিলেন অধ্যাপক সাইফুদ্দীন আহমদ।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে