ঈদ ও বৈশ্বিক অস্থিরতার প্রভাবে চাপে শেয়ারবাজার
নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১০ মে) দেশের শেয়ারবাজারে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবকটি সূচক কমার পাশাপাশি টাকার অঙ্কে লেনদেনও হ্রাস পেয়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর কমেছে।
বাজারসংশ্লিষ্টদের ভাষ্য, সাম্প্রতিক সময়ে ধারাবাহিকভাবে সূচক কমলেও বাজারে আতঙ্ক তৈরি হয়নি। তাদের মতে, কয়েকদিনের পতন একদিনের বড় উত্থানেই কাটিয়ে ওঠা সম্ভব। বাজারে যেকোনো সময় বড় ধরনের রিবাউন্ড দেখা যেতে পারে।
তারা আরও জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা বিরাজ করছে। পাশাপাশি আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কেনাকাটা ও কোরবানির পশু কেনার প্রস্তুতিতে অনেক বিনিয়োগকারী বাজারে কম সক্রিয় রয়েছেন। এর প্রভাব সূচক ও লেনদেনে পড়ছে। তবে বর্তমান পরিস্থিতিতেও বাজার বড় ধরনের তলানিতে যাবে বলে আশঙ্কা করছেন না সংশ্লিষ্টরা।
বাজার পর্যালোচনায় দেখা যায়, রোববার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৩ দশমিক ১৫ পয়েন্ট কমে ৫ হাজার ২২০ দশমিক ৯৪ পয়েন্টে নেমে এসেছে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস ১ দশমিক ৯৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৫৬ দশমিক ২১ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ১১ দশমিক ৩৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৯০ দশমিক ২৬ পয়েন্টে।
এদিন ডিএসইতে মোট ৩৯৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬১টির, কমেছে ১৯৪টির এবং অপরিবর্তিত ছিল ৩৯টির।
ডিএসইতে রোববার মোট লেনদেন হয়েছে প্রায় ৭২৭ কোটি ৪৫ লাখ টাকা, যা আগের কার্যদিবসে ছিল প্রায় ৮৪৪ কোটি ৯২ লাখ টাকা। সেই হিসাবে একদিনের ব্যবধানে লেনদেন কমেছে প্রায় ১১৭ কোটি ৪৭ লাখ টাকা।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক পতনের প্রবণতা দেখা গেছে। এদিন সিএসইতে প্রায় ১৪ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে যার পরিমাণ ছিল প্রায় ১৩ কোটি ৫৮ লাখ টাকা।
সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২১৫টি প্রতিষ্ঠানের মধ্যে ৮৮টির দর বেড়েছে, ৯৮টির কমেছে এবং ২৯টির দর অপরিবর্তিত ছিল।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫৬ দশমিক ২০ পয়েন্ট কমে ১৪ হাজার ৬৪৬ দশমিক ৫২ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগের কার্যদিবসে সূচকটি ১১৫ দশমিক ১২ পয়েন্ট কমেছিল।
এসএ খান/
পাঠকের মতামত:
- সংকটাপন্ন কারিনা, নতুন তথ্য দিলেন বাবা
- মাকে নিয়ে ঘুরতে গেলেই মিলবে টাকা ও ছুটি!
- শপথ নিয়েই বড় ঘোষণা থালাপতি বিজয়ের!
- রাতে দেশ ছাড়ছেন আসিফ মাহমুদ
- ১০ মে ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১০ মে লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১০ মে দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ঈদ ও বৈশ্বিক অস্থিরতার প্রভাবে চাপে শেয়ারবাজার
- ১০ মে দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ব্রাহ্মণবাড়িয়ার পরিচয় দেখানোর পরও যা ঘটল ভ্যাট কর্মকর্তার সঙ্গে
- ৩০ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা
- ইউক্রেন যু/দ্ধ ঘিরে বড় আপডেট দিলেন পুতিন
- স্ত্রী–সন্তানসহ ৫ লাশ, ঘটনাস্থলে পাওয়া কাগজে বড় রহস্যের ইঙ্গিত
- মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়!
- সোনার বাংলা ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- অভিনেতা থেকে মুখ্যমন্ত্রী—বিজয়ের শপথ ঘিরে চমক
- রবি আজিয়াটার প্রথম প্রান্তিক প্রকাশ
- ভারতের নির্বাচনের পর নতুন মন্তব্য শেখ হাসিনার
- ১৮ পার হলেই জরুরি এই ৫ টিকা!
- বিএসসির তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ক্ষমতায় এসেই মমতার বিরুদ্ধে কড়া বার্তা বিজেপি মন্ত্রীর
- ক্যাম্পাস রাজনীতি নিয়ে বিস্ফোরক অভিযোগ ছাত্রদল সভাপতির
- বিশ্বজুড়ে একদিনে ঈদ পালন নিয়ে শরিয়াহর ব্যাখ্যা দিলেন খতিব
- গরু চোর সন্দেহে ভয়াবহ গণরোষ
- রোববারের সোনার দামে বড় চমক
- ক্ষমতায় এসেই বাংলাদেশ প্রসঙ্গ টানলেন বিজেপি মন্ত্রী
- যে প্রস্তাব পেয়েও এনসিপিতে যোগ দিলেন না মনজুর
- মধ্যরাতে উত্তাল ইডেন মহিলা কলেজ
- বিয়ের কয়েক মাস পরই আবার বিচ্ছেদ আবু ত্বহা আদনানের
- নবদম্পতির হাসির জন্য বড় সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- সংকট কাটাতে প্রধানমন্ত্রীর সহযোগিতা চায় রিং শাইন
- পাঁচ ব্যাংক মার্জারে বিনিয়োগকারীদের সুরক্ষা চায় ডিএসই
- শেয়ারবাজারের এসএমই খাতের তথ্য চেয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক
- মমতার প্রোফাইল আপডেট ঘিরে রাজনৈতিক আলোচনার ঝড়
- ৬ জনের দেহে হান্টাভাইরাস, মহামারি নিয়ে যা বলছে ডব্লিউএইচও
- খেলাপি ঋণ নিয়ে বড় সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের
- ‘ভাইয়ের মতো’ শুভেন্দু যেভাবে মমতার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠলেন
- জাপান সফর শেষে বড় ইঙ্গিত দিলেন জামায়াত আমির
- ভোটের ময়দানে বাংলাদেশকে যেভাবে অস্ত্র বানালো বিজেপি
- রাষ্ট্রপতির আগমন-বিদায়ে নতুন নিয়ম
- দেশে আবার সক্রিয় আন্ডারওয়ার্ল্ড যা বললেন গোলাম মাওলা রনি
- আবারো ভূমিকম্পের ধাক্কা
- স্ত্রী-সন্তানসহ ৫ জনকে হত্যার পর যা বললেন অভিযুক্ত!
- চলতি সপ্তাহে আসছে ২৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে শপথ নিলেন পাঁচ মন্ত্রী
- বাস্তবে আইসিইউ থেকে লাইফ সাপোর্টে অভিনেত্রী কারিনা কায়সার
- ইউটিউবের সার্চ বারে আসছে বড় পরিবর্তন
- ত্বকের যত্নে নারকেল তেল, কিন্তু ভুলভাবে ব্যবহার করলেই বিপদ!
- চলতি সপ্তাহে ৩ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- বিশ্বকাপের ঠিক আগে নিয়ম বদলাল ফিফা, সুবিধা পেল আর্জেন্টিনা
- শুভেন্দুর শপথের দিনই বড় চমক দিলেন মমতা!
- বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা, ৪ প্রতিষ্ঠানের কোটি টাকার জরিমানা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৯ কোম্পানি
- ক্লোজএন্ড মিউচুয়াল ফান্ড রূপান্তরে নতুন গাইডলাইন বিএসইসি’র
- জনতা ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- ফ্লোর প্রাইস তুলে নিতে বিএসইসিকে অনুরোধ ডিবিএ’র
- সোনার বাংলা ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- বাংলাদেশিদের জন্য শেনজেন ভিসা নিয়ে নতুন নির্দেশনা
- মে মাসের এলপি গ্যাসের দাম নির্ধারণ
- বোনাস ডিভিডেন্ডের বিভ্রান্তি দূর করল উত্তরা ব্যাংক
- ইপিএস প্রকাশ করবে ৫ কোম্পানি
- কয়েক মিনিটেই যেভাবে শূন্য হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৭ কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ২৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শেয়ারবাজার উন্নয়নে গভর্নরের কাছে ডিএসইর একগুচ্ছ প্রস্তাব
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- ১০ মে ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১০ মে লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১০ মে দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ঈদ ও বৈশ্বিক অস্থিরতার প্রভাবে চাপে শেয়ারবাজার
- ১০ মে দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার









