ঢাকা, রবিবার, ১০ মে ২০২৬

স্ত্রী–সন্তানসহ ৫ লাশ, ঘটনাস্থলে পাওয়া কাগজে বড় রহস্যের ইঙ্গিত

২০২৬ মে ১০ ১১:৩১:৫৮
স্ত্রী–সন্তানসহ ৫ লাশ, ঘটনাস্থলে পাওয়া কাগজে বড় রহস্যের ইঙ্গিত

নিজস্ব প্রতিবেদক: শ্রীপুর এলাকায় স্ত্রী, তিন সন্তান ও শ্যালকসহ পাঁচজনের মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থল থেকে একটি লিখিত অভিযোগপত্র পাওয়া গেছে, যা হত্যার সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তির বলে ধারণা করছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতরা হলেন শারমিন খানম (৪০), তার তিন মেয়ে এবং শ্যালক রসুল (২২)। একই ঘটনায় অভিযুক্ত হিসেবে ফোরকান মিয়া পলাতক রয়েছেন।

স্থানীয়রা জানান, শুক্রবার (৯ মে) রাতের দিকে কাপাসিয়া উপজেলার রাউৎকোনা এলাকায় একটি বাড়িতে এই হত্যাকাণ্ড ঘটে। ওই বাড়িতে ভাড়া থাকতেন ফোরকান মিয়া ও তার পরিবার।

ঘটনাস্থল থেকে পাওয়া কাগজে স্ত্রী শারমিন খানমের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও পরকীয়ার অভিযোগ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। কাগজগুলো গোপালগঞ্জ সদর থানার ওসির উদ্দেশে লেখা হলেও এটি আনুষ্ঠানিক অভিযোগপত্র ছিল কি না, তা যাচাই করা হচ্ছে।

মো. আসাদুজ্জামান বলেন, ঘটনাস্থল থেকে পাওয়া নথিটি তদন্তের অংশ হিসেবে পরীক্ষা করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের পর অভিযুক্ত ফোরকান মিয়া ফোনে ঘটনার বিষয়ে আংশিক স্বীকারোক্তি দিয়ে পালিয়ে যান। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে