ঢাকা, শনিবার, ৯ মে ২০২৬

ঢাকায় নতুন ৪ থানা গঠনের পরিকল্পনা

২০২৬ মে ০৯ ১১:৪৪:৩৮
ঢাকায় নতুন ৪ থানা গঠনের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেট্রোপলিটন পুলিশ রাজধানীতে নতুন চারটি থানা স্থাপনের পরিকল্পনা নিয়েছে। এর মধ্যে বসুন্ধরা এলাকায় ‘বসুন্ধরা’ নামে একটি নতুন থানা গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার জানিয়েছেন, ভাটারা, বাড্ডা ও খিলক্ষেত থানার কিছু অংশ নিয়ে নতুন এই থানা গঠন করা হবে। এছাড়া রায়েরবাজার এলাকাতেও একটি নতুন থানা স্থাপনের প্রস্তাব রয়েছে, যা বর্তমানে মন্ত্রণালয় পর্যায়ে অনুমোদনের অপেক্ষায় আছে।

গতকাল রাজধানীর ৩০০ ফিট এলাকায় খিলক্ষেত পুলিশ ফাঁড়ি উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব তথ্য জানান।অনুষ্ঠানে আলী হোসেন ফকিরসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার আরও জানান, খিলগাঁও এলাকার কিছু অংশ নিয়ে আরেকটি নতুন থানা গঠনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি মোহাম্মদপুর, আদাবর ও হাজারীবাগ–এর অংশ নিয়ে আরও একটি থানা গঠনের চিন্তাভাবনা চলছে। এছাড়া কয়েকটি এলাকায় নতুন পুলিশ ফাঁড়ি স্থাপনের কাজও এগিয়ে চলছে।

তিনি বলেন, পূর্বাচল এলাকা ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতায় আসছে। আনুষ্ঠানিক নির্দেশনা পাওয়ার পর সেখানে পুলিশিং কার্যক্রম শুরু করা হবে।

পূর্বাচলে চারটি থানা ও ছয়টি পুলিশ ফাঁড়ি স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানান তিনি। একই সঙ্গে সেখানে ট্রাফিক বিভাগ, এমটিও ওয়ার্কশপ ও পুলিশ লাইনস স্থাপনের জন্য প্রায় ৬ হাজার পুলিশ সদস্যের প্রয়োজন হবে বলে উল্লেখ করেন।

এ ছাড়া গত কয়েক মাসে ডিএমপিতে প্রায় ৮ হাজার পুলিশ সদস্যের নতুন আবাসনব্যবস্থা নিশ্চিত করা হয়েছে বলেও জানান তিনি।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে