ঢাকা, রবিবার, ১০ মে ২০২৬

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়!

২০২৬ মে ১০ ১১:২১:৫২
মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়!

নিজস্ব প্রতিবেদক: থালাপতি বিজয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। রোববার (১০ মে) চেন্নাইয়ের জওহরলাল নেহরু ইনডোর স্টেডিয়াম-এ এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে তিনি দায়িত্ব গ্রহণ করেন।

ভারতীয় গণমাধ্যম প্রতিবেদনে বলা হয়, শপথ অনুষ্ঠানে বিজয় সাদা শার্ট ও ব্লেজার পরিধান করে শপথ নেন। এ সময় স্টেডিয়ামে উপস্থিত সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।

অনুষ্ঠানে তার পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

নির্বাচনে তামিলাগা ভেটরি কাজাগাম (টিভিকে) ২৩৪ আসনের মধ্যে ১০৮টি আসনে জয়ী হয়। সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় আসন নিশ্চিত করতে পরে কংগ্রেস, বাম দলসহ কয়েকটি দলের সমর্থন নিয়ে সরকার গঠন করে বিজয়।

এনডিটিভি ও অন্যান্য ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, শপথ অনুষ্ঠানে রাহুল গান্ধীসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।তবে বিজয়ের নতুন সরকারের সামনে এখন বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের চ্যালেঞ্জ রয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে