ঢাকা, রবিবার, ১০ মে ২০২৬

ভারতের নির্বাচনের পর নতুন মন্তব্য শেখ হাসিনার

২০২৬ মে ১০ ১০:৫১:১৯
ভারতের নির্বাচনের পর নতুন মন্তব্য শেখ হাসিনার

নিজস্ব প্রতিবেদক: শেখ হাসিনা পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজয়ী হওয়ার পর শুভেন্দু অধিকারীকে অভিনন্দন জানিয়েছেন বলে বিভিন্ন ভারতীয় গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম–এর প্রতিবেদনে বলা হয়, এক বিবৃতিতে শেখ হাসিনা শুভেন্দু অধিকারীর নেতৃত্বের প্রশংসা করেন এবং তাকে শুভেচ্ছা জানান।

বিবৃতিতে তিনি বলেন, নির্বাচনে জয় ও মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের জন্য ব্যক্তিগতভাবে এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হচ্ছে। তিনি আরও দাবি করেন, পশ্চিমবঙ্গের জনগণ শুভেন্দু অধিকারীর নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেছে।

শেখ হাসিনা বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের ঐতিহাসিক সম্পর্কের প্রসঙ্গ টেনে বলেন, অভিন্ন ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের ভিত্তিতে দুই অঞ্চলের সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এদিকে প্রতিবেদনে উল্লেখ করা হয়, সম্প্রতি পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপি জয়ী হয়ে সরকার গঠন করে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের ফলাফল ভিন্নভাবে আসে।

শুভেন্দু অধিকারী অতীতেও বিভিন্ন বক্তব্যে শেখ হাসিনার প্রতি সমর্থন জানিয়েছেন বলে বিভিন্ন সময়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে