ঢাকা, রবিবার, ১০ মে ২০২৬

ক্যাম্পাস রাজনীতি নিয়ে বিস্ফোরক অভিযোগ ছাত্রদল সভাপতির

২০২৬ মে ১০ ১০:৩৮:৩৭
ক্যাম্পাস রাজনীতি নিয়ে বিস্ফোরক অভিযোগ ছাত্রদল সভাপতির

নিজস্ব প্রতিবেদক: বাবাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর সভাপতি রাকিবুল ইসলাম রাকিব অভিযোগ করেছেন, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গুপ্ত রাজনীতি’ চালুর মাধ্যমে নির্দিষ্ট একটি ছাত্রসংগঠন ছাড়া অন্য সংগঠনগুলোর রাজনৈতিক অধিকার সীমিত করার চেষ্টা চলছে।

রোববার (১০ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে রাকিবুল ইসলাম রাকিব বলেন, ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি চালু রেখে শিবির ছাড়া অন্যান্য ছাত্রসংগঠনের অধিকার হরণের চেষ্টা করা হচ্ছে। তিনি দাবি করেন, এ ধরনের তৎপরতার বিরুদ্ধে ছাত্রদল গণতান্ত্রিক উপায়ে প্রতিরোধ গড়ে তুলবে।

তিনি আরও অভিযোগ করেন, গত দেড় বছরে বিভিন্ন ক্যাম্পাসে সংঘটিত ‘মব’ কর্মকাণ্ড ব্যর্থ হওয়ার পর এখন নতুন কৌশল নেওয়া হচ্ছে। তবে সাধারণ শিক্ষার্থীরা এসব অপচেষ্টা প্রতিহত করবে বলেও মন্তব্য করেন তিনি।

পোস্টে তিনি সরাসরি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর সমালোচনা করে বলেন, প্রকাশ্য রাজনীতিকে নেতিবাচকভাবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে। যদিও এ বিষয়ে ছাত্রশিবিরের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে