বিশ্বজুড়ে উত্তেজনা, ট্রাম্পের পরবর্তী নিশানা কে?
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ব রাজনীতিতে নতুন করে প্রশ্ন উঠেছে— পরবর্তী টার্গেট কার দিকে যাচ্ছে যুক্তরাষ্ট্রের নজর। ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক এবং পরে ইরানে হামলায় শীর্ষ নেতৃত্বকে হত্যা করার পর এ নিয়ে আলোচনা আরও তীব্র হয়েছে। এসব ঘটনার মধ্যেও আন্তর্জাতিক আইনের প্রশ্নকে তেমন গুরুত্ব দেননি ডোনাল্ড ট্রাম্প।
গত ৩ ফেব্রুয়ারি ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলার সময় আটক হন নিকোলাস মাদুরো। পরে তাকে নিউইয়র্কে আদালতে হাজির করা হয়, যা আন্তর্জাতিক অঙ্গনে বড় ধরনের বিতর্ক সৃষ্টি করে।
এরপর ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা চালালে নিহত হন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ শীর্ষ নেতারা। এ ঘটনাও ব্যাপক সমালোচনার জন্ম দিলেও ট্রাম্প প্রশাসন তাদের অবস্থানে অনড় থাকে।
এই প্রেক্ষাপটে বিশ্লেষকদের প্রশ্ন— ভেনেজুয়েলা ও ইরানের পর পরবর্তী লক্ষ্য কি কিউবা? মাদুরোকে আটক করার পর থেকেই ট্রাম্প দাবি করে আসছেন, কিউবার বর্তমান শাসনব্যবস্থা টিকে থাকা কঠিন হয়ে পড়েছে এবং দেশটিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় আসতেই হবে।
সাম্প্রতিক এক বক্তব্যে ট্রাম্প কিউবাকে ‘ব্যর্থ রাষ্ট্র’ হিসেবে উল্লেখ করেন এবং দীর্ঘদিনের রাজনৈতিক দমন-পীড়নের প্রসঙ্গ তুলে ধরেন। এতে বোঝা যাচ্ছে, হাভানার প্রতি ওয়াশিংটনের নীতি আরও কঠোর হতে পারে। তার বক্তব্যে ইঙ্গিত মিলেছে, ইরান ইস্যু শেষ হলেই কিউবা পরবর্তী ফোকাসে আসতে পারে।
কিউবার কমিউনিস্ট শাসনের অবসান ঘটানো ট্রাম্প ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও-এর দীর্ঘদিনের লক্ষ্য বলে মনে করা হয়। বিশেষ করে কিউবান অভিবাসী পটভূমি থাকা রুবিওর জন্য বিষয়টি ব্যক্তিগত গুরুত্বও বহন করে।
ট্রাম্পের দাবি, ভেনেজুয়েলার সহায়তা কমে যাওয়ায় কিউবা এখন অর্থনৈতিকভাবে দুর্বল অবস্থায় রয়েছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় যেতে আগ্রহী। জানা গেছে, কিউবার পক্ষে আলোচনায় যুক্ত আছেন রাউল রদ্রিগেজ কাস্ত্রো, যিনি রাউল কাস্ত্রোর নাতি।
এদিকে, যুক্তরাষ্ট্রের গণমাধ্যম জানিয়েছে, ট্রাম্পকে উদ্দেশ্য করে একটি চিঠি পাঠানোর চেষ্টা করেছিলেন রদ্রিগেজ, যেখানে অর্থনৈতিক সহযোগিতা ও নিষেধাজ্ঞা শিথিলের প্রস্তাব ছিল। যদিও সেই চিঠি শেষ পর্যন্ত তার হাতে পৌঁছায়নি।
বিশ্লেষকরা বলছেন, কিউবার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সরাসরি সামরিক পদক্ষেপের পরিবর্তে অর্থনৈতিক চাপ প্রয়োগের কৌশল নিচ্ছে। ইতোমধ্যে দেশটির বেসরকারি খাতে জ্বালানি সরবরাহের অনুমতি দেওয়া হয়েছে, যা দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিক নির্দেশ করে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ কিউবার সরকারি কর্মকর্তা ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে সম্ভাব্য অভিযোগ খতিয়ে দেখতে একটি টাস্কফোর্স গঠন করেছে। এটি ভবিষ্যতে আরও কঠোর নিষেধাজ্ঞার ইঙ্গিত দিচ্ছে।
ভেনেজুয়েলার ক্ষেত্রেও একই ধরনের কৌশল অনুসরণ করেছিল যুক্তরাষ্ট্র। মাদুরো ও তার সহযোগীদের বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ এনে তাদের ‘সন্ত্রাসী’ হিসেবে চিহ্নিত করা হয়।
এদিকে, ট্রাম্পের লাতিন আমেরিকান মিত্ররাও কিউবার ওপর চাপ বাড়াচ্ছে। ইকুয়েডর ইতোমধ্যে কূটনৈতিক মিশন বহিষ্কার করেছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে ‘মাদক-সন্ত্রাসবাদ’ মোকাবিলায় উদ্যোগ নিয়েছে।
যদিও এখনো কিউবায় হামলার কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবুও ট্রাম্পের বক্তব্যে আক্রমণাত্মক মনোভাব স্পষ্ট। এমনকি তিনি ইঙ্গিত দিয়েছেন, কিউবাকে দখল করা তার জন্য ‘সম্মানের’ বিষয় হতে পারে।
সূত্র মতে, সম্ভাব্য সামরিক প্রস্তুতির জন্য পেন্টাগনকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সময়ে কিউবা সরাসরি আলোচনার পথ খুঁজছে, যদিও তারা রুবিওকে মধ্যস্থতাকারী হিসেবে এড়িয়ে যেতে চায়।
বিশেষজ্ঞদের মতে, কিউবার পক্ষ থেকে সরাসরি ট্রাম্পের কাছে বার্তা পৌঁছানোর চেষ্টা ইঙ্গিত দেয় যে তারা বর্তমান পরিস্থিতিতে দ্রুত সমাধান খুঁজছে।
অন্যদিকে, কিউবার চলমান সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মেক্সিকো, স্পেন ও ব্রাজিল। তারা আন্তর্জাতিক আইন মেনে সংলাপের মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছে।
মিরাজ/
পাঠকের মতামত:
- আজ থেকে সঞ্চয়পত্রে চালু নতুন পদ্ধতি, যেভাবে নিরাপদ হবে টাকা
- হুথি-সৌদি উত্তেজনার মধ্যেই মক্কায় বিরল সতর্কতা
- ৬ মাস পর উৎপাদনে ফিরল কোম্পানি, কাটছে উৎপাদনের অনিশ্চয়তা
- মুফতি আমীর হামজার বিরুদ্ধে কুষ্টিয়ায় ঝাড়ু মিছিল
- ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ডিভিডেন্ড ঘোষণা
- গ্যাস নিয়ে বড় সুখবর, জাতীয় গ্রিডে পেট্রোবাংলার নতুন রেকর্ড
- ৬ষ্ঠ গ্রেডে পদোন্নতি পেলেন ২৯ কর্মকর্তা
- আগেই জানা ছিল আওয়ামী লীগের মিছিল, গুলশানের ঘটনায় নতুন তথ্য
- ২০ বছর ধরে স্ত্রীকে মাদক খাইয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ
- জ্বর কমে যাওয়ার পরই বড় বিপদ! ডেঙ্গু নিয়ে জরুরি সতর্কতা
- হাসিনা ইস্যুতেই আটকে বাংলাদেশ-ভারত সম্পর্ক, যা বলছেন কূটনীতিকরা
- দুই প্রতিষ্ঠানের ক্রেডিট রেটিং প্রকাশ
- ডিএসইতে তিন প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- আল-আকসা মসজিদ দখলের কোনো ষড়যন্ত্রই কাজ হচ্ছে না
- বাংলাদেশের চাইতেও ছোট হয়ে যাবে ব্রিটিশ সাম্রাজ্য!
- ৫৫ জন আহতের পর ইসলামী ব্যাংকের সামনে আবারও উত্তেজনা
- আওয়ামী লীগের ৭ নেতার ফাঁসির রায়, জানুন আদালতের পূর্ণ নির্দেশ
- ১৫ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- পতনের বৃত্ত ভেঙে বড় উত্থানে শেয়ারবাজার
- ১৫ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- আর্জেন্টিনার ৩ ম্যাচের সম্ভাব্য সূচি প্রকাশ
- ডিএসই কর্মকর্তার বিরুদ্ধে সাবেক নারী কর্মীর গুরুতর অভিযোগ
- ওয়ালটন-ডাচ-বাংলা ব্যাংকসহ ৫ প্রতিষ্ঠানের শেয়ারে নতুন সিদ্ধান্ত
- মালাই চায়ের নামে বাথরুমের টিস্যু! ভিডিও ভাইরাল হতেই তোলপাড়
- দুই কোম্পানির প্রতিবেদনে নিরীক্ষকের বিশেষ মন্তব্য, নজরে বিনিয়োগকারীরা
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
- অক্টোবরে টানা ১৬ দিনের ছুটি! কারা পাবেন এই সুযোগ
- অস্থিতিশীলতা ঠেকাতে ঐক্যবদ্ধ প্রতিরোধের ঘোষণা গ্রাহক ফোরামের
- ১৬৭ স্কোর নিয়ে বিশ্বের চতুর্থ ঢাকা
- মশার কাছে ‘প্রিয়’ মানুষ যারা, গবেষণায় মিলল চমকপ্রদ তথ্য
- পিআইবির মহাপরিচালক পদে পুনরায় নিয়োগ পেলেন ফারুক ওয়াসিফ
- আর্থিক সূচকে অবনতির কারণ জানিয়েছে আমরা টেকনোলোজিস
- আমরা টেকনোলোজিসের ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ
- ক্যানসার ভেবে ১১ বছর চিকিৎসা, পরে যা জানলেন ওই নারী
- বাই-ইন মার্কেট থেকে শেয়ার কেনার ঘোষণা
- আমরা টেকনোলজিসের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ডলারের দাম ঠেকাতে বড় পদক্ষেপ বাংলাদেশ ব্যাংকের
- কারাগারে আ.লীগ নেতাদের হাসাহাসি, ‘ভি’ চিহ্ন, জন্মদিন পালন
- মদিনায় মিলল ১০০ বিলিয়ন ডলারের খনিজ সম্পদ!
- সালমান এফ রহমানকে বাদ দিয়ে বেক্সিমকো ফার্মায় বড় পরিবর্তন
- চাকরিজীবীদের জন্য বড় সুখবর, একসঙ্গে বদলাচ্ছে ১১ সুবিধা
- আসিফের ‘ঘাড় ত্যাড়ামি’ ছিল; সারজিসের কড়া জবাব
- বগুড়ায় ড্রোন কারখানা কি বড় যুদ্ধের প্রস্তুতি ?
- আ. লীগের নেতাদের বিএনপি নেতা রিজভীর মতো হতে বললেন শেখ হাসিনা
- একদিনের ছুটিতেই টানা ৫ দিন! অক্টোবরে বড় সুযোগ
- তিন মাসে ব্যাংকে এত কোটিপতি হিসাব বাড়ার নেপথ্য
- আরও ৫ দিনের পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- প্রধানমন্ত্রীর নতুন নিয়মে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ
- হাসিনার নতুন পরিকল্পনায় শামিল হলো পুতুল
- শেয়ারবাজারে বড় উত্থানের পূর্বাভাস, ডিএসইএক্স যাবে ১০ হাজারে
- বাংলাদেশকে আবারো বন্ধুত্বের প্রমান দিলো পাকিস্তান
- নবম জাতীয় পে-স্কেল ২০২৬: ২০ গ্রেডের বেতন এক নজরে
- ইসরায়েলকে প্রকৃতির মোক্ষম জবাব
- মূলধন দ্বিগুণ করতে পূবালী ব্যাংকের বড় সিদ্ধান্ত
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- দুর্বল ৫ ব্যাংকের পরিণতিতে নতুন মোড়, গ্রাহকদের আচরণে স্বস্তি
- দেশের বাজারে আজকের সোনার দাম এক নজরে
- বিনিয়োগকারীদের জন্য ৩ কোম্পানির সুখবর
- মুরগির ১০ অংশ কখনোই খাবেন না
- ২৩ লাখ ৫০ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা
আন্তর্জাতিক এর সর্বশেষ খবর
- আল-আকসা মসজিদ দখলের কোনো ষড়যন্ত্রই কাজ হচ্ছে না
- বাংলাদেশের চাইতেও ছোট হয়ে যাবে ব্রিটিশ সাম্রাজ্য!
- ক্যানসার ভেবে ১১ বছর চিকিৎসা, পরে যা জানলেন ওই নারী
- মদিনায় মিলল ১০০ বিলিয়ন ডলারের খনিজ সম্পদ!













