ঢাকা, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
Sharenews24

গণভোট থেকে দুদক ২০ অধ্যাদেশ গেল বাতিল

২০২৬ এপ্রিল ১৩ ১০:২৬:২৮
গণভোট থেকে দুদক ২০ অধ্যাদেশ গেল বাতিল

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ২০টি কার্যকারিতা হারিয়েছে। এসব অধ্যাদেশের মধ্যে বিচারবিভাগের স্বাধীনতা, মানবাধিকার, দুর্নীতিবিরোধী সংস্কার এবং গণভোটসংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ও ছিল, যা নিয়ে জনমনে নানা প্রশ্ন তৈরি হয়েছে।

মুহাম্মদ ইউনূস-এর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের জারি করা এসব অধ্যাদেশ নিয়ে জাতীয় সংসদের সিদ্ধান্ত প্রক্রিয়া শেষ হয়েছে। গত শনিবার থেকে এসব ২০টি অধ্যাদেশ কার্যকারিতা হারায়।

সংসদে গত কয়েক দিনে ধাপে ধাপে মোট ৮৭টি বিল পাসের মাধ্যমে ১১৩টি অধ্যাদেশ অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধকরণ এবং জুলাই আন্দোলনের যোদ্ধাদের দায়মুক্তিসংক্রান্ত অধ্যাদেশও অন্তর্ভুক্ত রয়েছে।

এছাড়া পৃথক চারটি বিল পাসের মাধ্যমে জাতীয় মানবাধিকার কমিশন-সহ ৭টি অধ্যাদেশ বাতিল করা হয়েছে, যদিও এসব ক্ষেত্রে পূর্ববর্তী কার্যক্রমের সুরক্ষা রাখা হয়েছে।

তবে বহুল আলোচিত গণভোট, গুম প্রতিরোধ ও প্রতিকার, দুর্নীতি দমন কমিশন সংশোধন, তথ্য অধিকার এবং পুলিশ কমিশনসংক্রান্ত ১৩টি অধ্যাদেশ সংসদের অনুমোদন পায়নি। ফলে এগুলোর কার্যকারিতা বাতিল হয়ে গেছে এবং এ বিষয়ে কোনো আইনি সুরাহা হয়নি।

উল্লেখ্য, সংসদ অধিবেশন না চলাকালে রাষ্ট্রপতি জারি করা অধ্যাদেশসমূহ সংসদ বসার ৩০ দিনের মধ্যে অনুমোদিত না হলে স্বয়ংক্রিয়ভাবে কার্যকারিতা হারায়।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে