শেয়ারবাজার চাঙা করতে নীতিসহায়তার আশ্বাস
নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারকে আরও শক্তিশালী ও টেকসই ভিত্তির ওপর দাঁড় করাতে সরকার নতুন করে সক্রিয় ভূমিকা নিতে শুরু করেছে। এ লক্ষ্যেই রবিবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও শেয়ারবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর গনি। সফরকালে বাজার উন্নয়নে ভবিষ্যতেও সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের নীতিগত সহায়তা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন তিনি।
গত ২ এপ্রিল প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি ছিল তার প্রথম বিএসইসি সফর। সংশ্লিষ্টরা মনে করছেন, এই পরিদর্শনের মাধ্যমে শেয়ারবাজারের প্রতি সরকারের সর্বোচ্চ পর্যায়ের গুরুত্ব ও নজরদারির বিষয়টি স্পষ্ট হয়েছে।
বিএসইসি সূত্রে জানা গেছে, এদিন সকালে কমিশনের কার্যালয়ে পৌঁছালে তানভীর গনিকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান সংস্থাটির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এবং অন্যান্য কমিশনাররা। এ সময় তিনি বাজারের বর্তমান অবস্থা, বিদ্যমান চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি বিএসইসির পক্ষ থেকে চলমান সংস্কার কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তাকে অবহিত করা হয়।
প্রায় তিন ঘণ্টাব্যাপী এ বৈঠকে শেয়ারবাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়। বিশেষ করে বাজারে স্বচ্ছতা নিশ্চিত করা, বিনিয়োগকারীদের আস্থা বাড়ানো, কারসাজি প্রতিরোধ, বাজারের গভীরতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। আলোচনার এক পর্যায়ে বাজার উন্নয়নে সরকারের ধারাবাহিক নীতিগত সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী।
জানা গেছে, শেয়ারবাজারের উন্নয়ন বিষয়ে তানভীর গনির আগ্রহ বেশ প্রবল। বৈঠকে তিনি একটি আধুনিক ও টেকসই শেয়ারবাজার গড়ে তুলতে করণীয় নির্ধারণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বাজারের স্বচ্ছতা বৃদ্ধি এবং বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে কমিশনের নেওয়া পদক্ষেপগুলো সম্পর্কে খোঁজখবর নেন। ভবিষ্যতে বাজার কাঠামোকে আরও কার্যকর ও আধুনিক করতে তিনি সক্রিয় ভূমিকা রাখার আগ্রহও প্রকাশ করেন।
বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারের উচ্চপর্যায়ের এই উদ্যোগ বাস্তবায়িত হলে শেয়ারবাজারে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। নীতিনির্ধারণী পর্যায় থেকে সরাসরি তদারকি ও ঘোষিত সংস্কার কার্যক্রম কার্যকরভাবে বাস্তবায়িত হলে বাজার দ্রুত স্থিতিশীল ও লাভজনক অবস্থানে পৌঁছাতে সক্ষম হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহারে ‘সবার আগে বাংলাদেশ’ শিরোনামে শেয়ারবাজার সংস্কারের একটি সুস্পষ্ট রূপরেখা তুলে ধরেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এতে কমিশনের স্বাধীনতা ও স্বায়ত্তশাসন নিশ্চিত করা, পৃথক সংস্কার কমিশন গঠন, স্বচ্ছতা বৃদ্ধি, কারসাজি প্রতিরোধ, শক্তিশালী বন্ড ও ইক্যুইটি মার্কেট গড়ে তোলা, করপোরেট বন্ড ও সুকুক চালু, প্রবাসীদের জন্য বিনিয়োগ সুবিধা, ব্লকচেইন প্রযুক্তির ব্যবহার, বিদেশি বিনিয়োগ আকর্ষণ, সহজ প্রবেশাধিকার নিশ্চিতকরণ, শেয়ারবাজার ট্রাইব্যুনাল গঠন এবং শিক্ষার্থীদের মধ্যে এ সংক্রান্ত জ্ঞান বিস্তারের মতো বিষয় অন্তর্ভুক্ত ছিল।
মামুন/
পাঠকের মতামত:
- বিনিয়োগ শিক্ষায় তরুণদের এগিয়ে আসার আহ্বান
- শেয়ারবাজার চাঙা করতে নীতিসহায়তার আশ্বাস
- এসএস স্টিলের ঋণ জটিলতা স্পষ্ট করল ইস্টার্ন ব্যাংক
- প্রশ্নপত্র ফাঁসের পেছনে কারা—ইঙ্গিত দিলেন শিক্ষামন্ত্রী
- বাজার স্থিতিশীল রাখতে মার্জিন রুলসের সময় বাড়ানোর দাবি
- যুক্তরাষ্ট্র–ইরান আলোচনা ভেস্তে যেতেই বড় পদক্ষেপ পুতিনের
- ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুক বাধ্যতামূলক ছুটিতে
- ইরান যেসব দাবি না মানায় ভেস্তে যায় আলোচনা
- হরমুজে আটকে থাকা বাংলাদেশি জাহাজ নিয়ে বড় ঘোষণা
- কারামুক্ত হলেন শিরীন শারমিন চৌধুরী
- ভোজ্যতেল নিয়ে চূড়ান্ত খবর দিলেন বাণিজ্যমন্ত্রী
- বিএনপির নারী আসনে বড় সারপ্রাইজ—ছয় শিল্পী মাঠে
- পানি খাওয়ার কথা বলে ঘরে ঢুকে স্কুলছাত্রীর সঙ্গে, অতঃপর...
- গণভোট নিয়ে এবার যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- নেতানিয়াহুর বিরুদ্ধে জনরোষ, দেশজুড়ে বিক্ষোভ
- শান্তি আলোচনা নিয়ে মুখ খুললেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী
- আবেদন শুরুর সম্ভাব্য সময় জানাল শিক্ষা মন্ত্রণালয়
- ডিএসইর দুই সিকিউরিটিজ প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বে রদবদল
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ডিভিডেন্ড ঘোষণা করবে দুই কোম্পানি
- বিক্রেতা সঙ্কটে হল্টেড ৭ প্রতিষ্ঠান
- পাকিস্তানি ব্যাংক কিনতে এজিএম করবে ব্যাংক এশিয়া
- একীভূত পাঁচ ব্যাংক ফিরছে আগের মালিকদের হাতে
- সংগীতশিল্পী আশা ভোসলে আর নেই
- নির্বাচনের আগে আ.লীগ-বিএনপির ‘গোপন চুক্তি’!
- পার্সেল খুলতেই বের হলো কাফনের কাপড়
- বৈশ্বিক অস্থিরতার প্রভাবে মিশ্র সূচক, বাড়ল লেনদেন
- শেয়ারবাজারে আইপিও’র গতি ফেরাতে নীতিমালা পরিবর্তনের দাবি
- জামিন পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন
- ১২ এপ্রিল ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১২ এপ্রিল লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১২ এপ্রিল দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১২ এপ্রিল দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বাজারে স্বর্ণ-রুপার নতুন দাম ঘোষণা
- যেভাবে বিসিবি পরিচালক হলেন রুবাবা দৌলা!
- ঝালপ্রেমীদের জন্য বড় ঝুঁকি ফাঁস করলেন বিশেষজ্ঞরা
- টিকটক প্রেমে সব শেষ—স্বর্ণ-টাকা নিয়ে উধাও স্ত্রী
- দেশে আবারও ভূমিকম্প অনুভূত
- মনোনয়ন না পেয়ে বিস্ফোরক পোস্ট কনকচাঁপার
- যুক্তরাষ্ট্র ও ইরানকে বার্তা দিলো পাকিস্তান
- তালিকাভুক্ত ব্যাংকের পরিচালন মুনাফা বেড়েছে ১৬ শতাংশ
- হঠাৎ অসুস্থ হয়ে পড়া মন্ত্রীর শারীরিক অবস্থা জানালেন একান্ত সচিব
- যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় সমঝোতা ও চুক্তি নিয়ে সর্বশেষ যা জানা গেল
- ওয়ালটনের প্রস্তাবিত একীভূতকরণের সময়সূচি ঘোষণা
- টিয়ার-টু বন্ড ইস্যুতে সবুজ সংকেত পেল সিটি ব্যাংক
- নেট দায় কমলেও বাড়তি ঘাটতিতে প্রাইম লাইফ ইন্স্যুরেন্স
- ন্যাশনাল টিউবসের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- এডিটেড ছবি শেয়ার করতেই বড় শাস্তি; ছাত্রদল নেতার বহিষ্কার
- ২১ ঘণ্টার বৈঠক: আলোচনায় যেসব বিষয় উঠে এসেছে
- ভুয়া কলেই উধাও টাকা! অ্যাপলের জরুরি সতর্কবার্তা
- জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিতে পারেন রুমিন ফারহানা
- ‘মুক্তিযোদ্ধাদের তালিকা’ থেকে জামায়াত বাদ চাইলেন শফিকুর রহমান
- শেয়ারবাজারের ২৫ কোম্পানি থেকে বিনিয়োগ প্রত্যাহার বিদেশিদের
- শেয়ারবাজার উন্নয়নে বড় পরিকল্পনা, আসছে নতুন ৩ আইন
- চুল কাটার নির্দিষ্ট নিয়ম নির্ধারণ করে নোটিশ জারি
- লিন্ডে বাংলাদেশ- এর ডিভিডেন্ড ঘোষণা
- সংসদে শেয়ারবাজারে বড় পরিবর্তনের ঘোষণা অর্থমন্ত্রীর
- শাহাজালাল ইসলামী ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
- দুই কর্মদিবস পরই স্থগিত হচ্ছে তালিকাভুক্ত কোম্পানির লেনদেন
- সম্মিলিত ইসলামী ব্যাংক গ্রাহকদের জন্য বড় সুখবর
- এক এনআইডিতে এক অ্যাকাউন্ট—নতুন নিয়মে বদলে যাবে ব্যাংকিং
- আগামী সপ্তাহে ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত কোম্পানি
- শেয়ারবাজারে চীন-বাংলাদেশ বাণিজ্যে নতুন সম্ভাবনার দ্বার
- খাদের কিনারা থেকে প্রত্যাবর্তনের পথে পিপলস লিজিং
- একীভূত পাঁচ ব্যাংক ফিরছে আগের মালিকদের হাতে







.jpg&w=50&h=35)


