ঢাকা, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
Sharenews24

আর্জেন্টিনাকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল

২০২৬ এপ্রিল ১১ ১১:২৭:১৩
আর্জেন্টিনাকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭-কে ৩-০ গোলে হারিয়ে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল অনূর্ধ্ব-১৭।

শুক্রবার (১০ এপ্রিল) দিবাগত রাতে এস্তাদিও আমেলিয়ানো ভিলেতো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় ব্রাজিল। আক্রমণাত্মক ফুটবল, দ্রুত পাসিং ও উচ্চ প্রেসিংয়ে আর্জেন্টিনাকে চাপে রাখে তারা।

ম্যাচের ১৫ মিনিটে কর্নার থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন রিকুয়ের্মে হেনরিক। ৩৯ মিনিটে এডুয়ার্ডো পাপের চমৎকার পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন রিকুয়ের্মে ফিলিপ।

দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও ব্রাজিলের সংগঠিত রক্ষণভাগে বারবার আটকে যায় তাদের আক্রমণ।

ম্যাচের শেষ দিকে দ্রুতগতির এক আক্রমণ থেকে ডেভিড নোগেইরার সহায়তায় তৃতীয় গোলটি করেন এডুয়ার্ডো কনসেইসাও। এতে ৩-০ ব্যবধানের জয় নিশ্চিত হয় ব্রাজিলের।

পুরো ম্যাচে বল দখল, আক্রমণ ও সুযোগ তৈরিতে স্পষ্টভাবে এগিয়ে ছিল ব্রাজিল। এই জয়ের ফলে ৯ পয়েন্ট নিয়ে তারা শুধু বিশ্বকাপের টিকিটই নিশ্চিত করেনি, সেমিফাইনালেও জায়গা করে নিয়েছে।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে রোববার ভেনেজুয়েলার মুখোমুখি হবে ব্রাজিল অনূর্ধ্ব-১৭ দল। ম্যাচটি এখন নিয়মরক্ষার হলেও শীর্ষস্থান ধরে রাখার লক্ষ্য নিয়েই মাঠে নামবে তারা।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে