ঢাকা, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
Sharenews24

প্রধানমন্ত্রীর কাছে সরাসরি আবেদন—“এটা নষ্ট হতে দেবেন না”

২০২৬ এপ্রিল ১১ ১১:০৪:৫০
প্রধানমন্ত্রীর কাছে সরাসরি আবেদন—“এটা নষ্ট হতে দেবেন না”

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের দাবিতে সামনে এসেছেন এক শহীদের বোন। আন্দোলনের ত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত দাবিগুলো বাস্তবায়নে ‘জুলাই সনদ’ প্রণয়ন এবং গণভোট আয়োজনের জন্য তিনি প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন।

সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি আবেগঘন কণ্ঠে বলেন, আন্দোলনে অংশ নিয়ে তারা বড় ভুল করেছেন। তার ভাষায়, “দেশের জন্য আমরা আর কেউ জীবন দিতে আসব না।”

তিনি বলেন, তার ভাইয়ের মৃত্যুর পর পরিবারটি চরম মানসিক কষ্টের মধ্যে রয়েছে। মায়ের একমাত্র সন্তান হিসেবে তিনি নিজেও সবসময় অনিশ্চয়তার মধ্যে থাকেন। “আমি বাইরে বের হলে আমার মা সব সময় ভয় পান। কিন্তু আমাদের পাশে কাউকে দাঁড়াতে দেখি না,”—যোগ করেন তিনি।

শহীদের বোন আরও বলেন, “আমরা একটা ফোন কলের অপেক্ষায় থাকি, কিন্তু কেউ খোঁজ নেয় না। সবাই নিজেদের মতো ব্যস্ত।”তিনি জানান, তারা অনেক আশা নিয়ে ‘জুলাই সনদ’ ও গণভোটের অপেক্ষায় ছিলেন এবং এটি বাস্তবায়নের দাবি জানান।

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর কাছে তার আবেদন—এই প্রস্তাবগুলো সংসদে উপস্থাপন করে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হোক।তিনি আরও উল্লেখ করেন, পূর্বে কৃষি ইনস্টিটিউটে প্রধানমন্ত্রীর সঙ্গে তার দেখা হয়েছিল এবং তাকে ‘বোন’ বলে সম্বোধন করা হয়েছিল। সেই প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, “আমার মায়ের পাশে তো কাউকে দাঁড়াতে দেখি না।”

সবশেষে তিনি বলেন, “আমরা আন্দোলনে এসে ভুল করেছি। দেশের জন্য আর কেউ যেন জীবন না দেয়—সবাই যেন পরিবারের কথা ভাবে।”

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে