ঢাকা, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
Sharenews24

শিক্ষার্থীদের জন্য সুখবর! সামনে টানা লম্বা ছুটি

২০২৬ এপ্রিল ১১ ০৯:১২:৪৭
শিক্ষার্থীদের জন্য সুখবর! সামনে টানা লম্বা ছুটি

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। আগামীকাল রোববার (১২ এপ্রিল) থেকে শুরু হয়ে এ ছুটি চলবে মঙ্গলবার (১৪ এপ্রিল) পর্যন্ত। বাৎসরিক ছুটির তালিকা পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

ছুটির তালিকা অনুযায়ী, রোববার (১২ এপ্রিল) বৈসাবি উৎসব উপলক্ষে দেশের স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে একদিনের ছুটি থাকবে।

সোমবার (১৩ এপ্রিল) চৈত্র সংক্রান্তি উপলক্ষে আরও একদিন ছুটি রয়েছে।এছাড়া মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ উপলক্ষে ছুটি নির্ধারিত আছে। ফলে টানা ৩ দিন বন্ধ থাকবে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান।

এর আগে শুক্র ও শনিবার (১০–১১ এপ্রিল) সাপ্তাহিক ছুটি থাকায় সব মিলিয়ে টানা ৫ দিনের ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে