ঢাকা, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
Sharenews24

নামাজের সময় নিয়ে সংসদে স্পিকারের মন্তব্য

২০২৬ এপ্রিল ১০ ১৯:৪০:৩১
নামাজের সময় নিয়ে সংসদে স্পিকারের মন্তব্য

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদে “জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল-২০২৬” পাসের আলোচনার সময় বিরোধীদলীয় সদস্যরা (এমপি) বক্তব্য দিতে চাইলে মাগরিবের আজানের কারণে অধিবেশনে বিরতি দেওয়া হয়। এ সময় বিরোধীদলীয় এমপিদের উদ্দেশে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, “মাননীয় সদস্যবৃন্দ মাগরিবের নামাজের জন্য আধা ঘণ্টা বিরতি দেওয়া হলো। ফিরে এসে আপনাদের কথা শুনবো। নামাজটা আগে পড়ে নেন তারপর শুনবো আপনাদের কথা।”

শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় সংসদের অধিবেশনে তিনি এ মন্তব্য করেন।

এর আগে অধিবেশনে “জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল-২০২৬” উপস্থাপন করেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিলটিতে গণঅভ্যুত্থানের ইতিহাস, নিদর্শন ও দলিল সংরক্ষণ, গবেষণা এবং প্রদর্শনের জন্য একটি স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠা ও পরিচালনার প্রস্তাব রাখা হয়। পরে হ্যাঁ ভোটে বিলটি পাস হয়।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে