ঢাকা, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
Sharenews24

পুলিশের হাতে আটক ক্রিকেটার ডেভিড ওয়ার্নার

২০২৬ এপ্রিল ০৭ ২০:০৮:১৮
পুলিশের হাতে আটক ক্রিকেটার ডেভিড ওয়ার্নার

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার সিডনিতে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে পুলিশের হাতে আটক হয়েছেন।

সিডনির পূর্বাঞ্চলীয় মারুব্রা এলাকায়। পুলিশ জানায়, একটি ভ্যান সন্দেহজনকভাবে থামতে দেখে ট্রাফিক ও হাইওয়ে টহল কর্মকর্তারা এগিয়ে যান। গাড়ির চালকের আসনে ছিলেন ওয়ার্নার।

প্রাথমিক পরীক্ষায় তার শরীরে অ্যালকোহলের উপস্থিতি পাওয়া যায়। পরে তাকে মারুব্রা পুলিশ স্টেশনে নিয়ে দ্বিতীয়বার পরীক্ষা করা হলে তার অ্যালকোহলের মাত্রা ০.১০৪ ধরা পড়ে, যা নিউ সাউথ ওয়েলস আইনে ‘মিড-রেঞ্জ’ অপরাধ হিসেবে বিবেচিত।

এ ঘটনায় আগামী ৭ মে আদালতে হাজির হতে হবে তাকে।

উল্লেখ্য, ২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ওয়ার্নার বর্তমানে পাকিস্তান সুপার লিগের দল করাচি কিংসের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। টুর্নামেন্টের মাঝখানে ব্যক্তিগত কারণে সিডনিতে নিজের বাড়িতে ফিরেছিলেন তিনি।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে