ঢাকা, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
Sharenews24

হরমুজ ইস্যুতে নতুন মোড়

২০২৬ এপ্রিল ১০ ১২:৪৫:৫৯
হরমুজ ইস্যুতে নতুন মোড়

নিজস্ব প্রতিবেদক: হরমুজ প্রণালিকে ঘিরে নতুন বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক লিখিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিষয়টি নিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি বাংলা।

বিবৃতিতে তিনি হরমুজ প্রণালির ব্যবস্থাপনাকে ‘নতুন পর্যায়ে’ নিয়ে যাওয়ার ঘোষণা দেন। তবে কীভাবে এই পরিবর্তন আনা হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, যুদ্ধের শুরুর দিকে তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনি-র মৃত্যুর পর সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন মোজতবা খামেনি। দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি জনসমক্ষে খুব কমই এসেছেন।

বার্তায় তিনি দাবি করেন, চলমান সংঘাতে ইরানের জনগণই ‘বিজয়ী পক্ষ’ এবং দেশটি ‘বিজয়ী জাতি’ হিসেবে আবির্ভূত হয়েছে।তিনি আরও বলেন, যুদ্ধের কারণে হওয়া প্রতিটি ক্ষতির জন্য ক্ষতিপূরণ আদায় করা হবে এবং আহতদের জন্যও ক্ষতিপূরণ দাবি করবে সরকার।

এছাড়া, ইরানপন্থীদের রাস্তায় নামার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনসমর্থন ও জনমত আন্তর্জাতিক আলোচনার ফলাফলে প্রভাব ফেলতে পারে। বিবৃতিতে আরও বলা হয়, “ইরান কখনোই যুদ্ধ চায়নি এবং এখনো চায় না। তবে নিজেদের বৈধ অধিকার আদায়ের প্রশ্নে কোনোভাবেই পিছু হটবে না।”

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে