ঢাকা, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
Sharenews24

সংসদে ‘তিমি-হাঙর’ মেন্যু!

২০২৬ এপ্রিল ১০ ১২:৩৬:৫৭
সংসদে ‘তিমি-হাঙর’ মেন্যু!

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলাকালে মধ্যাহ্নভোজের আমন্ত্রণকে ঘিরে চিফ হুইপ নূরুল ইসলামের এক রসিক মন্তব্যে হাসির রোল পড়ে সংসদে।

শুক্রবার (১০ এপ্রিল) অধিবেশনের কার্যক্রম চলাকালে বিরতির আগে বেলা ১১টা ৫৩ মিনিটে সংসদ সদস্যদের জুমার নামাজ ও মধ্যাহ্নভোজে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান তিনি।

সংসদ সদস্যদের উদ্দেশে চিফ হুইপ বলেন,“জুমার নামাজের পর আমাদের মধ্যাহ্নভোজের ব্যবস্থা রয়েছে। বিকেলে আবার অধিবেশন শুরু হবে, তাই সবাইকে সংসদ সদস্য ভবন (এলডি হল)-এ আমন্ত্রণ জানাচ্ছি।”

এ সময় তিনি স্পিকারকেও বিশেষভাবে দাওয়াতে যোগ দেওয়ার অনুরোধ জানান।

তবে দাওয়াতের একপর্যায়ে মেন্যু নিয়ে প্রশ্ন উঠলে চিফ হুইপ মজার ছলে বলেন, “আপ্যায়নে সবই আছে। সদস্যবৃন্দ, আপনাদের জন্য সাগর থেকে তিনটি তিমি মাছ নিয়ে এসেছি, আরও দুটি হাঙর আসছে ইনশাআল্লাহ।”

তার এই রসিক মন্তব্যে সংসদে উপস্থিত সদস্যদের মধ্যে হাসির রোল পড়ে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে