ঢাকা, সোমবার, ৬ জুলাই ২০২৬

এবার ইসরায়েলি হামলায় বাংলাদেশি নিহত

২০২৬ এপ্রিল ১১ ০৯:২৯:১৪
এবার ইসরায়েলি হামলায় বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিবেদক: লেবাননের রাজধানী বৈরুত-এ ইসরায়েলের বোমা হামলায় এক প্রবাসী বাংলাদেশি নারী নিহত হয়েছেন। শুক্রবার (১০ এপ্রিল) লেবাননে বাংলাদেশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।

দূতাবাস সূত্রে জানা যায়, বুধবার (৮ এপ্রিল) বৈরুতের হামরা এলাকায় নিয়োগকর্তার (কফিল) পরিবারের সঙ্গে অবস্থানকালে হামলার শিকার হন তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

নিহত দিপালী ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হাজীগঞ্জ এলাকার শেখ মোফাজ্জলের মেয়ে।

দিপালীর মৃত্যুতে বাংলাদেশ দূতাবাস, বৈরুত গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, তার মরদেহ বর্তমানে বৈরুতের রফিক হারিরি হাসপাতাল-এর মর্গে রাখা হয়েছে। মরদেহ দেশে পাঠানোসহ পরবর্তী ব্যবস্থা নিতে দূতাবাস কর্তৃপক্ষ যোগাযোগ অব্যাহত রেখেছে।

উল্লেখ্য, ইরান–যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টা পর গত বুধবার লেবাননে হামলা চালায় ইসরায়েল।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে