ঢাকা, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

কান্না থামাতে গিয়ে ভয়াবহ কাণ্ড—মা গ্রেপ্তার

২০২৬ এপ্রিল ১০ ১৪:৫৩:০০
কান্না থামাতে গিয়ে ভয়াবহ কাণ্ড—মা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: নড়াইল সদর উপজেলায় নিজের ৩ মাসের কন্যাশিশুকে গামছা পেঁচিয়ে হত্যার অভিযোগে মা আরিফা বেগম (২১) কারাগারে পাঠানো হয়েছে। আদালতে তিনি হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যার পর নড়াইল সদর আমলি আদালতের বিচারক মো. মারুফ হাসান তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করেন। পরে আদালত তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নিহত শিশুটির নাম তাবাসসুম। সে নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের আড়ংগাছা গ্রামের প্রবাসী মানিক চান মিয়ার সন্তান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতের খাবার খেয়ে আরিফা বেগম তার কন্যাশিশুকে নিয়ে ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে স্থানীয়দের মাধ্যমে শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে।

পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে মৃত অবস্থায় দেখতে পান এবং পুলিশকে খবর দেন। পুলিশ মরদেহ উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় এবং শিশুটির মাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদে আরিফা বেগম জানান, শিশুটি জন্মের পর থেকেই বেশি কান্নাকাটি করত। একা অবস্থায় শিশুটিকে সামলাতে গিয়ে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন এবং সেই অবস্থায় এ ঘটনা ঘটান বলে স্বীকার করেন।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে