ঢাকা, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
Sharenews24

ইরান থেকে যেভাবে উদ্ধার হলেন দ্বিতীয় মার্কিন পাইলট

২০২৬ এপ্রিল ০৫ ১৭:৫৫:২৪
ইরান থেকে যেভাবে উদ্ধার হলেন দ্বিতীয় মার্কিন পাইলট

নিজস্ব প্রতিবেদক: ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ইরানের দুর্গম পাহাড় থেকে উদ্ধার করা হয়েছে মার্কিন এফ-১৫ স্ট্রাইক ঈগল বিমানবাহিনীর দ্বিতীয় পাইলটকে। তিনি প্রায় ৪৮ ঘণ্টা একাই পাহাড়ের শৈলশিরায় লুকিয়ে ছিলেন, হাতে ছিল মাত্র একটি পিস্তল।

ঘটনা ঘটে গত শুক্রবার ভোরে, যখন দক্ষিণ-পশ্চিম ইরানে মার্কিন বিমানটি হামলার মুখে পড়ে। প্রথম পাইলটকে ওই দিনই উদ্ধার করা হয়, কিন্তু দ্বিতীয়জন নিখোঁজ ছিলেন।

রিপোর্টে বলা হয়, পাহাড়ের শীর্ষে অবস্থান করার সময় ইরানি বাহিনী তাঁর ঠিক পাশেই চলে আসলেও পাইলট ধরা পড়েননি। শনিবার গভীর রাতে মার্কিন কমান্ডোদের বিশেষ দল তাকে উদ্ধার করার জন্য অভিযান চালায়। অভিযানে কয়েকশ স্পেশাল অপারেশন ফোর্স, ডজনখানেক অ্যাপাচি হেলিকপ্টার এবং অত্যাধুনিক যুদ্ধবিমান অংশ নেয়।

উদ্ধারকারী দল যখন পাইলটের অবস্থানের কাছে পৌঁছায়, তখন ইরানি কনভয়ের সঙ্গে মুখোমুখি গোলাগুলি শুরু হয়। মার্কিন বিমানগুলো থেকে ইরানি বাহিনীর ওপর হামলা চালানো হয়, ফলে উদ্ধারকারী দল পাইলটকে নিরাপদে হেলিকপ্টারে তুলে নিতে সক্ষম হয়।

অভিযানের সময় আটকে পড়া দুটি বিমান নিজেই ধ্বংস করতে বাধ্য হয় মার্কিন বাহিনী।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে