সামরিক সরঞ্জাম রপ্তানি বেড়েছে ভারতের: কারা কিনছে
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানিতে নতুন এক মাইলফলক স্পর্শ করেছে ভারত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে ভারতের প্রতিরক্ষা রপ্তানি ৩৮ হাজার ৪২৪ কোটি রুপিতে পৌঁছেছে, যা এযাবৎকালের সর্বোচ্চ রেকর্ড। গত এক দশকের চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, ২০১৬-১৭ অর্থবছরে যেখানে রপ্তানির পরিমাণ ছিল মাত্র ১ হাজার ৫২২ কোটি রুপি, সেখানে গত ১০ বছরে তা প্রায় ২৫ গুণ বৃদ্ধি পেয়েছে। এনডিটিভি ভারতের এই ঊর্ধ্বমুখী গ্রাফ পর্যালোচনা করে জানিয়েছে, সামান্য কিছু ওঠানামা থাকলেও সামগ্রিকভাবে ভারতের প্রতিরক্ষা খাতের এই অগ্রযাত্রা এখন তুঙ্গে।
ভারতের তৈরি সামরিক সরঞ্জামের চাহিদাও বিশ্বজুড়ে ভিন্ন ভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। পরিসংখ্যান বলছে, ২০১৬ থেকে ২০২৫ সাল পর্যন্ত ভারতের অস্ত্রের সবচেয়ে বড় গ্রাহক ছিল প্রতিবেশী দেশ মিয়ানমার, যারা মোট রপ্তানির ২৮ শতাংশ ক্রয় করেছে। তালিকার পরবর্তী অবস্থানে রয়েছে ফিলিপাইন (১৯ শতাংশ) এবং আর্মেনিয়া (১৫ শতাংশ)। অর্থাৎ, ভারতের মোট রপ্তানি গন্তব্যের ৬০ শতাংশেরও বেশি দখল করে আছে এই তিনটি দেশ। এছাড়া ক্রেতাতালিকায় রয়েছে শ্রীলঙ্কা (১৩ শতাংশ), মরিশাস (৮.৩ শতাংশ) এবং সেশেলস (৬ শতাংশ)। দক্ষিণ-পূর্ব এশিয়ার ভিয়েতনাম ছাড়াও আফগানিস্তান, বাংলাদেশ, মরক্কো ও মালদ্বীপ সম্মিলিতভাবে ভারতের মোট রপ্তানির প্রায় ৫ শতাংশ গন্তব্য হিসেবে স্থান পেয়েছে।
রপ্তানি হওয়া সরঞ্জামের তালিকায় সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে নৌ-যান বা ‘নেভাল প্ল্যাটফর্ম’। গত ৯ বছরে ভারতের মোট প্রতিরক্ষা রপ্তানির ৫৫ শতাংশই ছিল বিভিন্ন যুদ্ধজাহাজ ও সংশ্লিষ্ট সরঞ্জাম। এর বাইরে দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত হলো আর্টিলারি সিস্টেম বা কামান (১৩ শতাংশ) এবং মিসাইল বা ক্ষেপণাস্ত্র (১২ শতাংশ)। এছাড়া সেন্সর ও নজরদারি ব্যবস্থা ৯ শতাংশ, এয়ারক্রাফট ৬ শতাংশ এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ৫.৩ শতাংশ জায়গা দখল করে আছে। তবে সাঁজোয়া যানের রপ্তানি ছিল তুলনামূলক কম (০.৩ শতাংশ)।
উল্লেখ্য যে, ২০১৮-১৯ অর্থবছরে ভারতের প্রতিরক্ষা রপ্তানি প্রথমবারের মতো ১০ হাজার কোটি রুপির গণ্ডি পার করেছিল। করোনা মহামারির প্রভাবে মাঝে কিছুটা ধীরগতি এলেও ২০২১-২২ অর্থবছর থেকে এটি ফের দ্রুতগতিতে বাড়তে শুরু করে। বিশেষ করে ২০২৩-২৪ অর্থবছরের ২১ হাজার ৮৩ কোটি রুপি থেকে মাত্র দুই বছরের ব্যবধানে রপ্তানি আয় ৩৮ হাজার কোটি রুপি ছাড়িয়ে যাওয়া ভারতের প্রতিরক্ষা খাতের সক্ষমতারই ইঙ্গিত দিচ্ছে।
মিরাজ/
পাঠকের মতামত:
- বাটা সু কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ইর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ড্যাফোডিল কম্পিউটার্সের ডিভিডেন্ড ঘোষণা
- আফতাব অটোমোবাইলসের ডিভিডেন্ড ঘোষণা
- বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- রিলায়েন্স ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- যমুনা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ইউনিলিভার কনজুমারের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ঠাকুরগাঁও-১:বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বেসরকারিভাবে নির্বাচিত
- ব্যবসা বাড়লেও লোকসান বেড়েছে শেয়ারবাজারের কোম্পানির
- ধসের মুখে ইসলামী ব্যাংক: লোকসান সাড়ে তিন হাজার কোটি টাকা
- পোশাক শিল্প রক্ষায় টেকসই সবুজ অর্থায়নের জরুরি আহ্বান
- আইপিডিসি ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- নতুন পে-স্কেলে বেতন বাড়লেও ইনক্রিমেন্ট মিলবে না যাদের
- এবি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ১৬৯ কেন্দ্রের ফলে এগিয়ে ফয়সল, ভোটের ব্যবধান বিশাল
- রেকিট বেনকিজারের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ১২ কোম্পানির ডিভিডেন্ড ও ইপিএস প্রকাশ
- এলপিজি ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
- নম্বরপ্লেট নিয়ে সুখবর, বাড়তে পারে সময়সীমা
- পিপলস ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- কর্ণফুলী ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- সিটি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- প্রিমিয়ার লিজিংয়ের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- লিগ্যাসি ফুটওয়্যারের ডিভিডেন্ড ঘোষণা
- ৩ মাস পরপর মুনাফা পেতে চাইলে জেনে নিন এই সঞ্চয়পত্রের নিয়ম
- ইসলামী ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- এসবিএসি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- সাউরির চাকরি হারানো ও হাসিনার ভিডিও—দুই বিষয়ে যা জানা গেল
- সব সম্পত্তির বিনিময়ে হলেও মুক্তি চান মাদ্রাসাশিক্ষক
- নাভানা সিএনজির ডিভিডেন্ড ঘোষণা
- কনসার্টে যত টাকা নেয় দেশের জনপ্রিয় ব্যান্ড গুলো
- তাহসিফের নিখোঁজ হওয়া রাতের বর্ণনা দিলেন সেই জুনিয়র বন্ধু
- বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় বাংলাদেশ ব্যাংকের নতুন সার্কুলার
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো শাইনপুকুর সিরামিকস
- অতিরিক্ত সচিব পদমর্যাদায় নতুন দায়িত্বে শিবা শানু
- ৭৭ হাজার কোটি টাকা নিয়ে বাংলাদেশে ঢুকছে জাপান
- সিকদার ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- প্রাইম ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- কনফিডেন্স সিমেন্টের ডিভিডেন্ড ঘোষণা
- সাউথইস্ট ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- আলোচিত তাহসিফ সাউরির পরিচয়
- লিগ্যাসি ফুটওয়্যারের ডিভিডেন্ড ঘোষণা
- হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- কহিনুর কেমিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- মেসিকে হারিয়ে ‘সর্বকালের সেরা’ রোনালদো
- তাহসিফের সঙ্গে হাসিনার ভিডিওর যোগসূত্র, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- কর্ণফুলি র্গাডেন সিটির সাথে সাবের হোসেন চৌধুরী সর্ম্পক
- জনতা ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- শেয়ারবাজারে ১০ টেক্সটাইল বন্ধ, বিপাকে হাজারো ক্ষুদ্র বিনিয়োগকারী
- স্বর্ণের দাম কমেছে, ২৪ অক্টোবরের পূর্ণাঙ্গ মূল্যতালিকা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম এক নজরে
- মুন্নু ফেব্রিক্সের ডিভিডেন্ড ঘোষণা
- দুই কোম্পানি ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- শেয়ারবাজারে আসছে সিটি গ্রুপ, লক্ষ্য ১২ হাজার কোটি টাকা উত্তোলন
- স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- পাঁচ মিউচুয়াল ফান্ডে কারসাজির অভিযোগ, তদন্তে নেমেছে বিএসইসি
- ঋণ কেলেঙ্কারির ভারে ধ্বংসের দ্বারপ্রান্তে আইএফআইসি ব্যাংক
- সপ্তাহজুড়ে ৮ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- আইন শিথিলের পর চেয়ারম্যান একাই কিনছেন সাড়ে ১১ কোটি শেয়ার
- শাহজীবাজার পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- স্কয়ার টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা
- সোনালী পেপারের ডিভিডেন্ড ঘোষণা
- ৬ লাইফ ইন্সুরেন্সে লালবাতি, বিপদে লাখ লাখ গ্রাহক













