ঢাকা, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
Sharenews24

জ্বালানি সংকটে নতুন অফিস সময়সূচি, প্রজ্ঞাপন জারি

২০২৬ এপ্রিল ০৫ ০৮:৫৭:৩৯
জ্বালানি সংকটে নতুন অফিস সময়সূচি, প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে সৃষ্ট বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবেলায় দেশের সরকারি ও বেসরকারি অফিসের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। নতুন এ সিদ্ধান্ত অনুযায়ী, আজ রবিবার (৫ এপ্রিল) থেকে অফিস কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়, যা শনিবার (৪ এপ্রিল) প্রকাশ করা হয়। এর আগে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস চলবে। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি হিসেবে বহাল থাকবে। তবে জরুরি পরিষেবা খাতগুলো এই সময়সূচির বাইরে থাকবে।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রেও একই অফিস সময়সূচি প্রযোজ্য হবে। অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা হলেও গ্রাহকদের জন্য ব্যাংকিং লেনদেনের সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেবে বাংলাদেশ ব্যাংক।

এদিকে বিচার বিভাগের কার্যক্রমের সময়সূচি নির্ধারণ করবে সুপ্রিম কোর্ট। অন্যদিকে শিল্প-কারখানার কর্মঘণ্টা নির্ধারণে প্রয়োজনীয় নির্দেশনা দেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

সরকারের সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয় নিশ্চিত করতেই এই নতুন সময়সূচি কার্যকর করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে সময়সূচিতে পরিবর্তন আনা হতে পারে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে