ঢাকা, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
Sharenews24

এই গরমে লোডশেডিং বাড়বে! জানুন কত ঘণ্টা থাকবে দৈনিক

২০২৬ এপ্রিল ০৫ ১৭:৫৩:০০
এই গরমে লোডশেডিং বাড়বে! জানুন কত ঘণ্টা থাকবে দৈনিক

নিজস্ব প্রতিবেদক: ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান বৈশ্বিক উত্তেজনার প্রভাবে দেশে জ্বালানি সংকট দেখা দিয়েছে। এর সঙ্গে বিদ্যুৎ উৎপাদনে ব্যাঘাত থাকায় চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবরাহ কমে যাচ্ছে, যার ফলে লোডশেডিং বাড়ার আশঙ্কা রয়েছে।

সরকার লোডশেডিং সহনীয় পর্যায়ে রাখতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। ইতোমধ্যেই সন্ধ্যা ৭টার পর শপিংমল ও দোকানপাট বন্ধের নির্দেশ দিয়েছে। পাশাপাশি সরকারি-বেসরকারি অফিসের কাজের সময় এক ঘণ্টা কমিয়ে সূচি পরিবর্তন করা হয়েছে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) অভ্যন্তরীণ বিশ্লেষণ অনুযায়ী, গ্যাস সরবরাহ যদি ৮০০ মিলিয়ন ঘনফুটের নিচে নেমে আসে, তবে বিদ্যুৎ উৎপাদন ৪,৫০০ মেগাওয়াটের নিচে নেমে যেতে পারে।

পিডিবির হিসাব অনুযায়ী, এপ্রিলে-মে দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা হতে পারে ১৮,৫০০ মেগাওয়াট, কিন্তু উৎপাদন সীমিত থেকে ১৬,২০০ মেগাওয়াটে সীমাবদ্ধ থাকতে পারে।

গত শনিবার (৪ এপ্রিল) সরকারি ছুটির দিনে সর্বোচ্চ চাহিদা ছিল ১৪,৩৫০ মেগাওয়াট। দিনের বেলায় ৭০০ মেগাওয়াট লোডশেডিং হলেও রাতে এটি এক পর্যায়ে ১,০০০ মেগাওয়াটে পৌঁছেছে। গ্রামীণ এলাকায় লোডশেডিং শহরের তুলনায় বেশি।

মার্চের শুরুতে লোডশেডিং ছিল প্রায় ৫০০ মেগাওয়াট। দীর্ঘ ঈদের ছুটিতে চাহিদা কমে যাওয়ায় সাময়িকভাবে লোডশেডিং হ্রাস পায়, তবে আবার বৃদ্ধি পাচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এপ্রিলে একাধিক তাপপ্রবাহ দেশের বিভিন্ন অঞ্চলে প্রবাহিত হতে পারে। তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছালে বিদ্যুতের চাহিদা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে