ঢাকা, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
Sharenews24

পে স্কেল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে যা জানা গেল

২০২৬ এপ্রিল ০৫ ১৭:৪৪:৫৪
পে স্কেল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে স্কেল (বেতন কাঠামো) বাস্তবায়ন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বেতন কাঠামোর সুপারিশ পর্যালোচনার কাজ সচিব কমিটি অব্যাহত রাখবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রবিবার (৫ এপ্রিল) দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

বৈঠকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়া মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি, অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ড. তিতুমীর জানান, সচিব কমিটি নতুন পে স্কেলের প্রস্তাব পর্যালোচনা করে একটি প্রতিবেদন দেবে। সেই সুপারিশের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।

তিনি আরও বলেন, সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো নির্ধারণে নির্ধারিত প্রক্রিয়াই অনুসরণ করা হবে এবং সরকার এ বিষয়ে কাজ চালিয়ে যাচ্ছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে