ঢাকা, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
Sharenews24

ঋণের ভারে ডুবতে বসেছে মার্কিন অর্থনীতি

২০২৬ এপ্রিল ০৪ ১০:১৬:৫৬
ঋণের ভারে ডুবতে বসেছে মার্কিন অর্থনীতি

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন অর্থনীতিতে ঋণের চাপ দ্রুত বাড়ছে এবং ভবিষ্যতে তা নতুন রেকর্ড গড়তে পারে বলে সতর্ক করেছে Congressional Budget Office (সিবিও)। সংস্থাটির সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে যুক্তরাষ্ট্র-এর মোট ঋণের পরিমাণ দেশটির মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১০১ শতাংশে অবস্থান করছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, আগামী এক দশকের মধ্যে এই ঋণের হার উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। পূর্বাভাস অনুযায়ী, ২০৩৬ সালের মধ্যে তা জিডিপির ১২০ শতাংশে পৌঁছানোর আশঙ্কা রয়েছে, যা অর্থনীতির জন্য একটি বড় উদ্বেগের বিষয় হিসেবে দেখা হচ্ছে।

সিবিওর এই পূর্বাভাস বাস্তবায়িত হলে তা ইতিহাসে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে। কারণ, এই হার দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ের সর্বোচ্চ ঋণের রেকর্ডকেও ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

মিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে