ঢাকা, শনিবার, ২৮ মার্চ ২০২৬
Sharenews24

শারীরিক সম্পর্কের অভিযোগে বিতর্কে মোদি সরকার

২০২৬ মার্চ ২৮ ২৩:০২:৫৪
শারীরিক সম্পর্কের অভিযোগে বিতর্কে মোদি সরকার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজনৈতিক অঙ্গনে নতুন করে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-কে ঘিরে ওঠা গুরুতর অভিযোগের জেরে। এই অভিযোগ সামনে এনে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী।

তিনি দাবি করেছেন, শারীরিক সম্পর্কের বিনিময়ে কিছু নারী সংসদ সদস্যকে মন্ত্রী করা হয়েছে। এমনকি তিনি ইঙ্গিতপূর্ণভাবে হরদীপ সিং পুরী এবং এস জয়শঙ্কর-এর নাম উল্লেখ করে বলেন, তাদের মন্ত্রী হওয়ার পেছনেও ‘বিশেষ পরিষেবা’ নিয়ে নানা আলোচনা শোনা গিয়েছিল।

এই বক্তব্যের পর বিতর্ক আরও উসকে দেন হিন্দুত্ববাদী লেখিকা মধুপূর্ণিমা কিশওয়ার। একটি পডকাস্টে আলোচনার সময় আন্তর্জাতিকভাবে আলোচিত ব্যক্তি জেফ্রি এপস্টেইন-এর প্রসঙ্গ টেনে স্বামী বলেন, ভারতের ভেতরেও আরও বড় প্রভাবশালী ব্যক্তিদের বিষয়ে নজর দেওয়া উচিত।

স্বামীর এমন মন্তব্যের পর সামাজিক মাধ্যমে দীর্ঘ পোস্ট দিয়ে কিশওয়ারও একই ধরনের অভিযোগ তুলে ধরেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শারীরিক সম্পর্কের বিনিময়ে একাধিক নারীকে এমপি ও মন্ত্রী করেছেন এবং বিষয়টি গভীরভাবে তদন্ত হওয়া প্রয়োজন।

দীর্ঘদিন ধরে হিন্দুত্ববাদী মতাদর্শের সমর্থক হিসেবে পরিচিত কিশওয়ার একসময় মোদির ঘনিষ্ঠ হিসেবেও বিবেচিত ছিলেন। এমনকি তিনি মোদিকে মহাত্মা গান্ধী-র সঙ্গেও তুলনা করেছিলেন। ফলে তার এই অবস্থান পরিবর্তন রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্য তৈরি করেছে।

তবে এত গুরুতর অভিযোগের পক্ষে এখনো পর্যন্ত কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি স্বামী বা কিশওয়ার। একই সঙ্গে প্রধানমন্ত্রীর দপ্তরের পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

এদিকে কিশওয়ার সাবেক শিক্ষামন্ত্রী স্মৃতি ইরানি-এর নাম উল্লেখ করে প্রশ্ন তুলেছেন, কীভাবে তিনি মন্ত্রী হয়েছিলেন। যদিও এ নিয়ে নানা গুঞ্জন থাকলেও সেগুলোর কোনোটি প্রকাশ্যে আসেনি বলে তিনি দাবি করেন।

সর্বভারতীয় সংবাদ সংস্থার সূত্র অনুযায়ী, বিষয়টি প্রকাশ্যে আসার পর রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। যদিও সরকার বা শাসকদলের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো মেলেনি।

বিশ্লেষকদের মতে, এই ঘটনাকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম হতে পারে। এটি ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ, নাকি এর পেছনে আরও বড় কোনো ইঙ্গিত রয়েছে—তা নিয়েও প্রশ্ন উঠছে। তবে প্রমাণ ছাড়া এমন গুরুতর অভিযোগ কতটা গ্রহণযোগ্য, সেটিও এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

মিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে