ঢাকা, শনিবার, ২৮ মার্চ ২০২৬
Sharenews24

স্কুল-কলেজ খুলছে কাল, মানতে হবে যেসব নির্দেশনা

২০২৬ মার্চ ২৮ ১৯:১৫:৪৬
স্কুল-কলেজ খুলছে কাল, মানতে হবে যেসব নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক : পবিত্র রমজান ও ঈদুল ফিতরের দীর্ঘ ছুটির পর আগামীকাল রবিবার থেকে দেশের প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ জানিয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সময় কিছু বিশেষ নির্দেশনা মানা আবশ্যক।

গত বুধবার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ হেলাল চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঈদুল ফিতরের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, প্রতি দিন শিক্ষাপ্রতিষ্ঠানকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য নিয়মিত তদারকি করতে হবে। প্রতি সপ্তাহে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালাতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ এবং বাগান পরিচর্যা নিশ্চিত করা আবশ্যক। এছাড়া শিক্ষার্থীদের পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে উদ্বুদ্ধকরণ কার্যক্রম পরিচালনা করতে হবে।

এই নির্দেশনার লক্ষ্য হলো, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন পরিবেশে শিক্ষার্থীদের জন্য শিক্ষার মান উন্নত করা।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে