ঢাকা, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
Sharenews24

রফিকুল ইসলাম মাদানির পরিবারে শোকের ছায়া

২০২৬ মার্চ ২৪ ১৪:২৮:৪৯
রফিকুল ইসলাম মাদানির পরিবারে শোকের ছায়া

নিজস্ব প্রতিবেদক : হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং মদিনা মুনাওয়ারা শাখার সভাপতি মাওলানা সাইয়েদ রফিকুল ইসলাম মাদানির বড় ছেলে হাফেজ নাঈম বিন রফিক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (২১ মার্চ) দুপুর ২টায় মদিনা মুনাওয়ারার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৪ বছর।

জানা গেছে, সম্প্রতি তার শরীরে দুরারোগ্য ক্যান্সার ধরা পড়ে, যা ইতোমধ্যে চতুর্থ স্তরে পৌঁছে গিয়েছিল। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে মদিনার হায়াত আল-ওতানি হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে অবস্থার আরও অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মরহুমের মাগফিরাত কামনা করে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান এবং আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী গভীর শোক প্রকাশ করেছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে