ইসরাইলের আকাশে দুশ্চিন্তার কালোমেঘ, বিতর্কের মুখে গোয়েন্দা প্রধান
আন্তর্জাতিক ডেস্ক: ইরানে শাসনব্যবস্থা পরিবর্তনের লক্ষ্য নিয়ে ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের আগাম মূল্যায়ন এবং এর পরিচালক ডেভিড বার্নিয়ার ভূমিকা নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। যুদ্ধের আগে বার্নিয়া ভবিষ্যদ্বাণী করেছিলেন, তেহরানের বর্তমান শাসনব্যবস্থার পতন ঘটাতে অন্তত এক বছর সময় লাগতে পারে। তবে সম্প্রতি কিছু বেনামী সূত্র এই গোয়েন্দা প্রধানের বিরুদ্ধে ইসরাইল ও যুক্তরাষ্ট্র সরকারকে বিভ্রান্ত করার অভিযোগ তুলেছে।
দ্য জেরুজালেম পোস্টের এক বিশ্লেষণে বলা হয়, ইরানে শাসনব্যবস্থা পরিবর্তনের প্রক্রিয়া আশানুরূপ দ্রুত না হওয়ায় এখন এর দায়ভার মোসাদ ও তার পরিচালক ডেভিড বার্নিয়ার ওপর চাপানোর চেষ্টা চলছে। কিছু অভ্যন্তরীণ সূত্র দাবি করছে, বার্নিয়া ইরানি সরকারের পতনের সম্ভাবনা নিয়ে অতি-আশাবাদী পূর্বাভাস দিয়েছিলেন। তবে বার্নিয়ার ঘনিষ্ঠ মহলের মতে, তিনি সবসময়ই তার পূর্বাভাসের সঙ্গে কঠিন সব শর্ত জুড়ে দিতেন এবং কখনোই আমূল পরিবর্তনকে অনিবার্য বলে দাবি করেননি। মূলত প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ কোনো পক্ষ থেকে নিজেদের ব্যর্থতা আড়াল করতে মোসাদ প্রধানকে বলির পাঁঠা বানানো হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনেও উঠে এসেছে, বার্নিয়া সম্ভবত যুদ্ধ শুরুর কয়েক দিনের মধ্যেই ইরানি বিরোধী দলকে চাঙ্গা করে দাঙ্গা বা বিদ্রোহ উসকে দেওয়ার পরিকল্পনা করেছিলেন। এমনকি গত জানুয়ারিতে ট্রাম্প প্রশাসনের কাছেও তিনি এমন প্রস্তাব দিয়েছিলেন বলে শোনা যায়। তবে বাস্তব পরিস্থিতি ভিন্ন হওয়ায় এখন নেতানিয়াহু ও ট্রাম্প উভয়েই ধৈর্য হারাচ্ছেন বলে প্রতীয়মান হচ্ছে। বিপরীতে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) শুরু থেকেই বলে আসছিল যে, সামরিক শক্তি বড়জোর শাসন পরিবর্তনের একটি অনুকূল পরিবেশ তৈরি করতে পারে, কিন্তু সরাসরি পতন ঘটাতে সক্ষম নাও হতে পারে।
বার্নিয়ার দীর্ঘদিনের রণকৌশল বিশ্লেষণ করলে দেখা যায়, তিনি সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের আমল থেকেই ‘ডেথ বাই অ্যা থাউজেন্ড কাটস’ বা সহস্র ক্ষত দিয়ে পতন ঘটানোর কৌশলে বিশ্বাসী ছিলেন। এই পরিকল্পনার অংশ ছিল ইরানের অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকট, পানি সমস্যা এবং গণবিক্ষোভকে কাজে লাগানো। বার্নিয়া এমনকি বেনেটকে সোভিয়েত ইউনিয়নের পতন সংক্রান্ত একটি বই উপহার দিয়েছিলেন, যেখানে একটি স্বৈরাচারী শাসনকে ভেতর থেকে দুর্বল করার ডজনখানেক অ-সামরিক কৌশলের বর্ণনা ছিল।
বর্তমান উত্তেজনাকর পরিস্থিতিতে বার্নিয়া এবং মোসাদের অবস্থান বেশ জটিল হয়ে পড়েছে। বিশেষ করে গত জানুয়ারিতে ইরানি বিক্ষোভকারীদের দমনে হাজার হাজার মানুষের প্রাণহানি এবং ট্রাম্পের যুদ্ধ শুরু না করার বিষয়ে নেতানিয়াহুর কথিত ফোনালাপের বিষয়গুলো এই সমীকরণে বড় প্রভাব ফেলেছে। সব মিলিয়ে ইরানের শাসনব্যবস্থা পরিবর্তনের যে লক্ষ্য নিয়ে ইসরাইল ও যুক্তরাষ্ট্র এগোচ্ছিল, তা এখন গোয়েন্দা ব্যর্থতা নাকি রাজনৈতিক ভুল সিদ্ধান্তের ফল—সেটিই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রধানমন্ত্রীর কার্যালয় বা মোসাদ আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
মিরাজ/
পাঠকের মতামত:
- রাজনীতিতে নতুন বিতর্ক, ফোনালাপ নিয়ে মুখোমুখি রাশেদ-নাসীরুদ্দীন
- ফিফাকে বড় ধাক্কা, বাংলাদেশসহ এশিয়ার ৪৭ দেশের ‘না’
- বেনজীর প্রত্যর্পণে নতুন মোড়, চাইল আরও নথি দুবাই পুলিশ
- সপ্তাহজুড়ে ডিএসইতে পিই রেশিও বেড়েছে
- ব্যাংক কার্ড থেকে এমএফএসে টাকা যোগে নতুন আপডেট
- সোনার বাজারে বড় সুখবর, এক ধাক্কায় কমল দাম
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- প্রবাসীদের জন্য সরকারের ১০ জরুরি নির্দেশনা, না মানলে হতে পারে বিপদ
- বাংলাদেশকে নিয়ে মার্কিন সিদ্ধান্তে নতুন মোড়
- শেখ হাসিনাকে নিয়ে ভারতের নতুন অবস্থান
- নতুন পে স্কেল নিয়ে সরকারি সূত্রে মিলল বড় আপডেট
- বড় পরিবর্তন, নতুন দায়িত্বে ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি
- বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা নিয়ে এলো নতুন আপডেট
- মোদিকে নিয়ে ভাইরাল পোস্ট, এবার মেটা প্রধানের বিরুদ্ধেই মামলা!
- মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ঢাকা ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- এআই দিয়ে বদলে যাবে জনপ্রশাসন: ইসমাইল জবিউল্লাহ
- সুপ্রিম কোর্টে প্রবেশাধিকার ফেরাতে সাংবাদিকদের অবস্থান ১২ আগস্ট
- মার্কেন্টাইল ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- পে স্কেলের গেজেট নিয়ে সুখবর দিলেন অর্থমন্ত্রী
- বাংলাদেশি যুবককে বিয়ের নেপথ্যের গল্প বললেন পাকিস্তানি তরুণী
- রিপাবলিক ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- হেবা আইনে আসছে নতুন বিধান, যা বললেন আইনমন্ত্রী
- শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন আইনমন্ত্রী
- ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল পদে বড় রদবদল
- আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিল নিয়ে সরকারের ব্যাখ্যা
- ডিএসইর সাবেক সিআরও-কে শেয়ারবাজারে নিষিদ্ধ করল বিএসইসি
- আগস্ট মাসের জ্বালানি তেলের নতুন মূল্য ঘোষণা
- বিনিয়োগ পরামর্শ নীতিমালা হালনাগাদে বিএসইসির চার সদস্যের কমিটি
- ঢাকা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- প্রাইম ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- জনতা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ক্রিকেট মাঠ থেকে যেভাবে হয়ে উঠলেন ‘আন্ডারওয়ার্ল্ডের ডন’
- গোলাপগঞ্জে হামলার দাবি, যা বললেন সারজিস আলম
- জুলাই আন্দোলন নিয়ে যা বললেন বিএনপি মহাসচিব
- ৩০ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৩০ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৩০ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৩০ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সূচকের শক্ত অবস্থানে সপ্তাহ শেষ, বিনিয়োগকারীদের সতর্ক পদক্ষেপ
- রেসের চার ফান্ড নিয়ে বড় আপডেট, যা বলছে ব্র্যাক ব্যাংক
- ফাইনালের পর নীরবতা ভাঙলেন রেফারি, বললেন মেসি ও ভিএআরের কথা
- দেশে ফেরা নিয়ে শেখ হাসিনাকে ঘিরে বিতর্ক ও বিশ্লেষণ
- ব্রোকারেজ হাউসগুলোকে মার্জিন ঋণগ্রহীতাদের তথ্য পাঠানোর নির্দেশ ম্যারিকোর
- সানলাইফ ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- হবিগঞ্জে ১৪৪ ধারা প্রত্যাহার
- চার্টার্ড লাইফের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত, জরুরি প্রয়োজনে মিলবে ১০ লাখ টাকা
- বিনিয়োগকারীদের জন্য ৬ কোম্পানির সুখবর
- বিনিয়োগকারীদের জন্য খুলছে ডিএসইর নতুন ডিজিটাল দুয়ার
- লোকসান কাটিয়ে মুনাফায় ফিরছে বহুজাতিক কোম্পানি
- রবি আজিয়াটার দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- সিটি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- সপ্তাহজুড়ে তিন কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- আইপিডিসি ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড সংরক্ষণ সুবিধার আওতা নির্ধারণ করল বিএসইসি
- শেয়ারবাজারে আস্থা ফিরিয়ে আনতে বিএসইসিকে ১১ দফা সুপারিশ
- লিন্ডে বিডির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- সপ্তাহজুড়ে ১৬ কোম্পানির ইপিএস প্রকাশ
- আইএফআইসি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আইডিএলসি ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- লাফার্জহোলসিমের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- শেয়ারবাজারের স্থায়ী উন্নয়নে ১৮ দফা রোডম্যাপ, বিএসইসি চেয়ারম্যানকে স্মারকলিপি













