গ্রামীণফোনের সতর্কতা: জ্বালানি সরবরাহ অস্থিরতায় প্রথম প্রান্তিকে রাজস্ব হ্রাসের সম্ভাবনা
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ অপারেটর গ্রামীণফোন পিএলসি (জিপি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক অস্থিরতার জেরে বিশ্বজুড়ে জ্বালানি বাজারে সৃষ্ট অস্থিরতা বাংলাদেশের অর্থনীতি ও ব্যবসায়িক কার্যক্রমে প্রভাব ফেলতে শুরু করেছে। এই পরিস্থিতিতে চলতি ২০২৬ সালের প্রথম প্রান্তিকে কোম্পানিটির আর্থিক ফলাফল কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করছে প্রতিষ্ঠানটি।
কোম্পানি সূত্রে জানানো হয়েছে, জ্বালানি ও এলএনজি আমদানিতে বাংলাদেশের ব্যাপক নির্ভরশীলতার কারণে বর্তমান বৈশ্বিক অস্থিরতার প্রভাবে দেশটি বিশেষভাবে ঝুঁকির মুখে রয়েছে। এর ফলে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা দেখা দিয়েছে, আমদানি ব্যয় বেড়েছে এবং সরবরাহ ও লজিস্টিক ব্যবস্থায় চাপের লক্ষণ প্রকাশ পাচ্ছে।
গ্রামীণফোন জানিয়েছে, এখন পর্যন্ত তাদের সামগ্রিক কার্যক্রম স্থিতিশীল থাকলেও চলমান বৈশ্বিক পরিস্থিতি দেশের দুর্বল সামষ্টিক অর্থনৈতিক অবস্থার ওপর চাপ বাড়াচ্ছে। এর প্রভাবে ভোক্তাদের ক্রয়ক্ষমতা ও আচরণে পরিবর্তন আসছে, ব্যবসায়িক কার্যক্রম কিছুটা মন্থর হচ্ছে এবং মানুষের চলাচলেও প্রভাব পড়ছে। এছাড়া মৌসুমি তীব্র ঝড় পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
এ পরিস্থিতিতে কোম্পানির প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় ২০২৬ সালের প্রথম প্রান্তিকে তাদের রাজস্ব প্রায় ২ শতাংশ হ্রাস পেতে পারে। অপরদিকে সুদ, কর, অবচয় ও পরিশোধের আগে মুনাফা (ইবিটডা) ৩ শতাংশ পর্যন্ত কমতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে প্রতিষ্ঠানটি।
গ্রামীণফোন আরও জানিয়েছে, বর্তমান পরিস্থিতি অত্যন্ত অনিশ্চিত এবং যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে। তাই কোম্পানিটি নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সম্ভাব্য ক্ষতি কমানোর জন্য প্রতিরোধমূলক পদক্ষেপ বাস্তবায়ন করছে। গ্রাহকদের নিরবচ্ছিন্ন সেবা দিতে এবং নেটওয়ার্কের মান বজায় রাখতেও বিশেষ নজর দেওয়া হচ্ছে।
কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, ২০২৬ সালের প্রথম প্রান্তিকের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশের সময় এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানানো হবে।
বিশ্লেষকরা মনে করছেন, জ্বালানি বাজারের অস্থিরতা, আমদানি ব্যয় বৃদ্ধি ও সামষ্টিক অর্থনৈতিক চাপের কারণে টেলিযোগাযোগ খাতের ওপরও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। গ্রামীণফোনের মতো বড় প্রতিষ্ঠানও যদি রাজস্ব ও ইবিটডায় নিম্নমুখী প্রবণতার ইঙ্গিত দেয়, তাহলে তা বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ সংকেত বহন করবে।
এসএ খান/
পাঠকের মতামত:
- গ্রামীণফোনের সতর্কতা: জ্বালানি সরবরাহ অস্থিরতায় প্রথম প্রান্তিকে রাজস্ব হ্রাসের সম্ভাবনা
- ৪৬০ কোটি টাকা রিটেইনড আর্নিংসে আইডিএলসি, স্টক ডিভিডেন্ড দিয়েও থাকছে শক্তিশালী ভিত্তি
- রানারের সঙ্গে বিওয়াইডির চুক্তি অনুমোদন: অটোখাতে বৈপ্লবিক পরিবর্তনের ইঙ্গিত
- যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনও আলোচনা হয়নি: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি করতে সম্মত হয়েছে: ট্রাম্প
- ওষুধ খাতে ৯ কোম্পানির ইতিবাচক প্রবৃদ্ধি
- পিছু হটলেন ট্রাম্প, ইরানে হামলা স্থগিত ঘোষণা
- অস্ট্রেলিয়া পার্লামেন্টে তারেক রহমানকে অভিনন্দন
- অনিয়মের অভিযোগে শেয়ারবাজারের চার প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত
- শেয়ারবাজার সংস্কারে এডিবির বড় সহযোগিতার আশ্বাস
- মঙ্গলবার খুলছে ব্যাংক-বিমা-শেয়ারবাজার
- ঈদ শেষে ঢাকামুখী মানুষের বাড়ছে ভিড়
- যুদ্ধ ঘোষণায় ট্রাম্পকে ঘিরে যুক্তরাষ্ট্রে নতুন সমালোচনা
- জ্বালানি সংকটে বন্ধ হতে পারে পেট্রোল পাম্প
- পেলের রেকর্ড ভেঙে মেসির নতুন ইতিহাস
- হরমুজে জাহাজপ্রতি ২০ লাখ ডলার, ইরানের নতুন নিয়ম
- হরমুজ উত্তেজনায় তেলের দামে বড় লাফ
- ‘হোয়াইট হাউস চালাচ্ছে একজন উন্মাদ স্বৈরাচারী’
- ঈদশেষে লন্ডন গেলেন জুবাইদা রহমান
- হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের
- সমঝোতার ইরানকে ৬ শর্ত দিলেন ট্রাম্প
- কারাগারে যে খাবার খেলেন শহীদুল, আইভি ও মমতাজ
- যুদ্ধ কতদিন চলবে, জানালেন নেতানিয়াহু
- গ্যাসের অভাবে শহর ছাড়ছে ভারতের পোশাকশ্রমিরা
- ভারতীয় আদালতে মুখ খুললেন হাদি হত্যার আসামি
- ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ওমান, নিহত ৪
- ১৫ বছরেই বিশ্বরেকর্ড গড়লেন ক্রিকেট তারকা
- মোজতবা খামেনির জীবন নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণা
- ইরানকে ট্রাম্পের কঠোর আল্টিমেটাম
- বৃষ্টিপাত নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস
- এসএসসি শিক্ষার্থীদের জন্য জরুরি খবর
- জিয়া উদ্যানে তরুণের আত্মহত্যার চেষ্টা
- ঈদের রাতে ট্র্যাজেডি, সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- বাংলাদেশ-ভারত সম্পর্কে ‘নতুন ধারা’
- যুদ্ধ শেষের সময় জানালেন ট্রাম্প
- জ্বালানি বাজারে স্বস্তি: আসছে ১৭ কোটি ব্যারেল ইরানি তেল
- ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি
- ইসরাইলে নতুন হামলা ইরানের, কেঁপে উঠল ডিমোনা শহর
- ইরানের পাশে থাকার প্রতিশ্রুতি পুতিনের
- যুক্তরাষ্ট্রের ঋণ রেকর্ড ৩৯ ট্রিলিয়ন ডলার, বাড়ছে উদ্বেগ
- যুক্তরাজ্যের দিয়েগো গার্সিয়া ঘাঁটিতে ইরানের হামলা
- হিজবুল্লাহর রকেট হামলায় ইসরাইলের সাফেদে আতঙ্ক
- ঈদের দিনে তিন দেশে ফুটবলারদের ঈদ, কারা কোথায়
- ইরানি তেলের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা প্রত্যাহার, যা বলছে ইরান
- দ্বিতীয় প্রান্তিকে আয় বেড়েছে প্রকৌশল খাতের ৬ কোম্পানির
- দ্বিতীয় প্রান্তিকে লোকসানে প্রকৌশল খাতের ১১ কোম্পানি
- দ্বিতীয় প্রান্তিকে আয় কমেছে প্রকৌশল খাতের ১৬ কোম্পানির
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় জনতার
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় জনতার
- সংকটে ইরানের পাশে থাকবে রাশিয়া, বললেন পুতিন
- টেক্সটাইল খাতে মুনাফা বেড়েছে ৫ কোম্পানির
- যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়াচ্ছে পাকিস্তান
- দ্বিতীয় প্রান্তিকে আয় বেড়েছে প্রকৌশল খাতের ৬ কোম্পানির
- টেক্সটাইল খাতে মুনাফা কমেছে ১৬ কোম্পানির
- অনিয়মের অভিযোগে শেয়ারবাজারের চার প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত
- ওষুধ খাতে ৯ কোম্পানির ইতিবাচক প্রবৃদ্ধি
- ইস্টার্ন ব্যাংকের সম্পদ জব্দের খবরে ব্যাখ্যা দিল এসএস স্টিল
- আইডিএলসির ডিভিডেন্ড ঘোষণা
- লঙ্কাবাংলা ইনভেস্টমেন্টসের আর্থিক অনিয়ম, বিএসইসির তদন্ত শুরু
- পেলের রেকর্ড ভেঙে মেসির নতুন ইতিহাস
- মার্কিন ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা
- দ্বিতীয় প্রান্তিকে আয় কমেছে প্রকৌশল খাতের ১৬ কোম্পানির
- দ্বিতীয় প্রান্তিকে লোকসানে প্রকৌশল খাতের ১১ কোম্পানি
- শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনকে অব্যাহতি
- পাত্র খুঁজতে গিয়ে কোটি টাকা খোয়ালেন নারী উপসচিব
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- গ্রামীণফোনের সতর্কতা: জ্বালানি সরবরাহ অস্থিরতায় প্রথম প্রান্তিকে রাজস্ব হ্রাসের সম্ভাবনা
- ৪৬০ কোটি টাকা রিটেইনড আর্নিংসে আইডিএলসি, স্টক ডিভিডেন্ড দিয়েও থাকছে শক্তিশালী ভিত্তি
- রানারের সঙ্গে বিওয়াইডির চুক্তি অনুমোদন: অটোখাতে বৈপ্লবিক পরিবর্তনের ইঙ্গিত












