ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০২৬
Sharenews24

প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় জনতার

২০২৬ মার্চ ২১ ১৭:৩৭:৫৮
প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় জনতার

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

শনিবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। সেখানে দুজনের মধ্যে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি সৌজন্য আলাপও হয়।

এই সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এছাড়া প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান, প্রয়াত আরাফাত রহমান কোকোর সহধর্মিণী সৈয়দা শামিলা রহমান এবং তাদের দুই কন্যা জাহিয়া রহমান ও জাফিয়া রহমানও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এর আগে প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহ ময়দান-এ ঈদের প্রধান জামাতে অংশ নেন। নামাজ শেষে তিনি যমুনায় ফিরে কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে