ইরান ইস্যুতে ট্রাম্পকে যে বার্তা দিলেন পুতিন
আন্তর্জাতিক ডেস্ক: ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রকে একটি পাল্টা প্রস্তাব দিয়েছিল রাশিয়া, যা শেষ পর্যন্ত প্রত্যাখ্যাত হয়েছে। মস্কোর পক্ষ থেকে বলা হয়েছিল, যদি ওয়াশিংটন ইউক্রেনকে রাশিয়া সংক্রান্ত গোয়েন্দা তথ্য সরবরাহ বন্ধ করে, তবে ক্রেমলিনও মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনার নির্ভুল অবস্থানসংক্রান্ত তথ্য ইরানকে দেওয়া থেকে বিরত থাকবে। তবে এই প্রস্তাবে সাড়া দেয়নি যুক্তরাষ্ট্র।
পলিটিকো জানায়, গত সপ্তাহে মিয়ামিতে অনুষ্ঠিত এক বৈঠকে রুশ দূত কিরিল দিমিত্রিয়েভ এই প্রস্তাব তুলে ধরেন। সেখানে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার উপস্থিত ছিলেন।
রাশিয়ার এই প্রস্তাব সামনে আসতেই ইউরোপীয় কূটনীতিকদের মধ্যে উদ্বেগ বাড়তে শুরু করেছে। তাদের ধারণা, ট্রান্সআটলান্টিক সম্পর্কের টানাপোড়েনের সুযোগ নিয়ে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিভক্তি তৈরির কৌশল নিচ্ছে মস্কো।
একজন ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিক এই প্রস্তাবকে ‘ধৃষ্টতামূলক’ বলে মন্তব্য করেছেন। ইউরোপে আশঙ্কা বাড়ছে যে উইটকফ-দিমিত্রিয়েভের মতো বৈঠকগুলো ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার পরিবর্তে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের আলাদা সমঝোতার পথ তৈরি করতে পারে, যেখানে ইউরোপকে পাশ কাটিয়ে দেওয়া হবে।
এদিকে বৃহস্পতিবার ক্রেমলিন জানিয়েছে, মার্কিন মধ্যস্থতায় ইউক্রেন ইস্যুতে শান্তি আলোচনা আপাতত স্থগিত রয়েছে।
অন্য একটি সূত্রের দাবি, ইরানকে ঘিরে রাশিয়া অতীতেও একাধিক প্রস্তাব দিয়েছে, যা যুক্তরাষ্ট্র প্রত্যাখ্যান করেছে। এর মধ্যে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ায় স্থানান্তরের প্রস্তাবও ছিল, যা গৃহীত হয়নি।
ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া ও ইরানের মধ্যে সামরিক ও গোয়েন্দা সহযোগিতা বেড়েছে। ওয়াল স্ট্রিট জার্নাল আগে জানিয়েছিল, মস্কো স্যাটেলাইট তথ্য ও ড্রোন প্রযুক্তি দিয়ে তেহরানকে মার্কিন বাহিনীকে লক্ষ্যবস্তু করতে সহায়তা করছে। যদিও এই অভিযোগকে ‘ভুয়া সংবাদ’ বলে উড়িয়ে দিয়েছে ক্রেমলিন।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প ইঙ্গিত দেন, রাশিয়ার ইরানকে সহায়তা এবং যুক্তরাষ্ট্রের ইউক্রেনকে সহায়তার মধ্যে এক ধরনের পারস্পরিক সম্পর্ক থাকতে পারে। তার ভাষায়, “পুতিন হয়তো ইরানকে কিছুটা সহায়তা করছেন, কারণ তারা মনে করে আমরা ইউক্রেনকে সহায়তা করছি।”
বর্তমানে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে গোয়েন্দা সহায়তা দিয়ে যাচ্ছে, যদিও অন্যান্য সামরিক সহায়তা কিছুটা কমানো হয়েছে। এই তথ্য সহায়তাই এখন ইউক্রেনে মার্কিন সম্পৃক্ততার অন্যতম প্রধান ভিত্তি হিসেবে বিবেচিত হচ্ছে।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের প্রভাব ইউক্রেনেও পড়ছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ বিমান প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহের ওপর চাপ তৈরি হয়েছে।
অন্যদিকে, বৈশ্বিক তেলের বাজারে চাপ কমাতে ট্রাম্প প্রশাসন রুশ তেলের ওপর কিছু নিষেধাজ্ঞা শিথিল করেছে। এ সিদ্ধান্তে ফ্রিডরিখ মার্জসহ ইউরোপের শীর্ষ নেতারা উদ্বেগ ও সমালোচনা জানিয়েছেন।
সিরাজ/
পাঠকের মতামত:
- ইরান ইস্যুতে ট্রাম্পকে যে বার্তা দিলেন পুতিন
- আজ পবিত্র ঈদুল ফিতর
- শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনকে অব্যাহতি
- ঈদের নামাজের নিয়ম ও মাসয়ালা
- ঈদের দিনে আল-আকসায় হামলা, মুসল্লিদের ওপর টিয়ারশেল
- পাশে না থাকায় ন্যাটো মিত্রদের ‘কাপুরুষ’ বললেন ট্রাম্প
- রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন অভিনেত্রী ভাবনা
- ইরান যুদ্ধে ১৬টি যুদ্ধবিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
- মধ্যপ্রাচ্যে যুদ্ধ নিয়ে যা বললেন বৃটিশ প্রধানমন্ত্রী
- রবীন্দ্র সরোবরে গান গাইবেন আসিফ মাহমুদ
- দেশবাসীকে তারেক রহমানের শুভেচ্ছা
- মধ্যপ্রাচ্যের দেশগুলোতে খোলা স্থানে ঈদের জামাত নিষিদ্ধ
- আইজিপির নামে বিভ্রান্তিকর ফটোকার্ড, সতর্ক করল পুলিশ
- যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিস্ফোরক মন্তব্য ব্রাজিল প্রেসিডেন্টের
- ইসলামে জুমার দিনের মর্যাদা ও করণীয়
- দেশের যেসব স্থানে আজ ঈদ উদযাপন
- ইসরাইলকে সমর্থন থেকে সরে দাঁড়ালো জার্মানি
- ইসরাইলের নিরাপত্তা মন্ত্রণালয়ে ড্রোন হামলা ইরানের
- একক প্রার্থী, একক জয়—কিম জং-উনের ফের নিরঙ্কুশ জয়
- ২০৩০ সালে রোজা হতে পারে ৩৬টি
- যেসব দেশে ভ্রমণে ভিসা লাগবে না বাংলাদেশিদের
- যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আরও ৯৭ গুপ্তচর গ্রেপ্তার করল ইরান
- ঈদের তারিখ জানাল জাতীয় চাঁদ দেখা কমিটি
- টেক্সটাইল খাতে মুনাফা কমেছে ১৬ কোম্পানির
- টেক্সটাইল খাতে মুনাফা বেড়েছে ৫ কোম্পানির
- কাতারের গ্যাস কেন্দ্রে হামলা, ঝুঁকিতে পাকিস্তান-বাংলাদেশ-ভারত
- সঠিকভাবে জাকাত আদায় না করলে কী শাস্তি হতে পারে?
- সারা দেশে কখন কোথায় ঈদের জামাত এক নজরে
- প্রধানমন্ত্রী তারেক রহমান আপাতত যমুনায় উঠছেন না
- মুসল্লির জন্য বর্ণিল সাজে প্রস্তুত এশিয়ার সর্ববৃহৎ ঈদগাহ মাঠ
- মধ্যপ্রাচ্য সংকট মোকাবিলায় আইএমওর জরুরি অধিবেশনে বাংলাদেশ
- যাচাইবিহীন সংবাদ প্রচারের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের হুঁশিয়ারি
- জনমত জরিপ: ১০ বছরের মধ্যে ধ্বংস হতে পারে মার্কিন অর্থনীতি
- দীর্ঘ ২১ ঘণ্টা পর সচল উত্তরাঞ্চলের রেলপথ
- যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়াচ্ছে পাকিস্তান
- বিশ্বের যেসব দেশে ঈদুল ফিতর উদযাপন হচ্ছে আজ
- ঈদের আগে সোনায় বড় চমক!
- ঈদের আগে বড় সিদ্ধান্ত—আজ খোলা থাকবে যেসব ব্যাংক শাখা!
- মৌলভীবাজার জেলার বিএনপি সহ-সভাপতি গ্রেফতার
- ইরানকে শেষ করার হুমকি, হরমুজ ছাড়ার ইঙ্গিত ট্রাম্পের
- বৃহস্পতিবার যেসব ব্যাংকের শাখা খোলা
- মার্কিন ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা
- আইডিএলসির ডিভিডেন্ড ঘোষণা
- ঈদের দিন ঝড়-বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদফরের বার্তা
- ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে সর্বদা সচেতন, নির্দেশনা দিচ্ছেন তারেক রহমান
- ইউনিলিভারের ডিস্ট্রিবিউশন স্থগিত, চলবে পরিবেশক কার্যক্রম
- শেয়ারবাজারে অনিয়ম, বিএসইসির নজরে এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজ
- লঙ্কাবাংলা ইনভেস্টমেন্টসের আর্থিক অনিয়ম, বিএসইসির তদন্ত শুরু
- নেতানিয়াহু নিহত নাকি জীবিত? জল্পনা-কল্পনায় তোলপাড় বিশ্ব
- পাত্র খুঁজতে গিয়ে কোটি টাকা খোয়ালেন নারী উপসচিব
- ২০ হাজার কোটি টাকা দিয়ে নতুন ইসলামী ব্যাংকের একীভূতকরণ
- এসএস স্টিল চেয়ারম্যানের বনানীর বাড়ি দখলে নিল ইস্টার্ন ব্যাংক
- সুখবর: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
- শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতির জন্য নির্ধারিত হলো ন্যূনতম যোগ্যতা
- বড় অঙ্কের শেয়ার বিক্রির ঘোষণা
- শেয়ারবাজার সম্প্রসারণে বড় সংস্কারের পরিকল্পনা বিএসইসির
- ক্যাশ ডিভিডেন্ড পেল তালিকাভুক্ত কোম্পানির বিনিয়োগকারীরা
- টেক্সটাইল খাতে মুনাফা বেড়েছে ৫ কোম্পানির
- যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়াচ্ছে পাকিস্তান
- লোকসানি কোম্পানির শেয়ারে দৌড়, আলোচনায় ৮ শেয়ার
- এমডি মাহবুব মোর্শেদের পদত্যাগ
- পুনরুজ্জীবনের পথে পিপলস লিজিং, স্বাভাবিক কার্যক্রমে ফেরার আশা
- শেয়ারবাজারের গুরুত্বপূর্ণ ১৪ সংবাদ
- ৭টিতে বিএনপি, ৭টিতে আ.লীগ ১টিতে জামায়াত প্রার্থী বিজয়ী
- বন্ধ কারখানা চালুর বিষয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা






.jpg&w=50&h=35)







