ঢাকা, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
Sharenews24

জাতীয় সংসদের অধিবেশনে দেওয়া হেডফোনের দাম

২০২৬ মার্চ ১৩ ১১:৫৩:২৯
জাতীয় সংসদের অধিবেশনে দেওয়া হেডফোনের দাম

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সংসদ সদস্যদের ব্যবহারের জন্য দেওয়া হেডফোন নিয়ে বিরোধীদলীয় এমপি মির আহমেদ বিন কাশেম অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেন, হেডফোন ব্যবহারের ফলে কান থেকে মাথা পর্যন্ত ব্যথা অনুভব করেছেন। বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে সরগরম আলোচনা শুরু হয়েছে।

সংসদে ব্যবহৃত হেডফোনটি ‘Shure’ ব্র্যান্ডের SRH240A মডেল। এই ব্র্যান্ডটি মূলত মাইক্রোফোন, ওয়্যারলেস অডিও সিস্টেম ও হেডফোনের জন্য পরিচিত। অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, SRH240A-এর মূল্য ৬৯ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৮,৪৫৭ টাকা (সর্বশেষ ডলার রেট অনুযায়ী)।

হেডফোনের অন্যান্য মডেলের দাম তুলনায় বেশি:

AONIC 50 GEN 2: ৩৮৫ ডলার ≈ ৪৭,২৪৮ টাকা

SRH840A: ১৬৯ ডলার ≈ ২০,৭৩৭ টাকা

SRH440A: ১০৯ ডলার ≈ ১৩,৩৭৪ টাকা

SRH1540: ৫০০ ডলার ≈ ৬১,৩৭৫ টাকা

SRH1840: ৫৪৯ ডলার ≈ ৬৭,৩৩২ টাকা

জার্মানিতে বসবাসকারী কনটেন্ট ক্রিয়েটররা মন্তব্য করেছেন, এটি প্রায় ৬০–৭০ ইউরো মূল্যের এন্ট্রি-লেভেল হেডফোন। দীর্ঘ মিটিংয়ে আরামদায়ক হেডফোন ব্যবহার করলে এমপিদের সুবিধা বেশি হত।

অধিবেশনের সময় হেডফোনের যান্ত্রিক ত্রুটির কারণে মাইকে সমস্যা দেখা দেয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২০ মিনিটের বিরতি ঘোষণা করেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর



রে