ঢাকা, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
Sharenews24

জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর সারিতে জায়গা পেলেন যারা

২০২৬ মার্চ ১৩ ১১:০৯:৩৯
জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর সারিতে জায়গা পেলেন যারা

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সরকারি বেঞ্চের প্রথম সারিতে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং বিএনপির শীর্ষ নেতারা আসন গ্রহণ করেছেন।

সরকারি বেঞ্চের প্রথম সারি:

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী: তারেক রহমান

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

পরবর্তী গুরুত্বপূর্ণ আসনগুলোতে বসেন:

অর্থমন্ত্রী: আমির খসরু মাহমুদ চৌধুরী

স্বরাষ্ট্রমন্ত্রী: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য: খন্দকার মোশাররফ হোসেন

ঢাকা-৩ আসনের সংসদ সদস্য: গয়েশ্বর চন্দ্র রায়

নরসিংদীর পলাশ আসনের সংসদ সদস্য: আব্দুল মঈন খান

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী: ইকবাল হাসান মাহমুদ টুকু

সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী: এ জেড এম জাহিদ হোসেন

এদিন অধিবেশনে প্রবীণ সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেন সভাপতিত্ব করেন, কারণ গতকাল দ্বাদশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার শামসুল হক টুকু অনুপস্থিত ছিলেন।

অধিবেশন শুরু করেন সংসদ সচিবালয়ের সচিব কানিজ মাওলা, পরে সংসদ নেতা তারেক রহমান প্রস্তাব দেন খন্দকার মোশাররফ হোসেনকে সভাপতি করার। এই প্রস্তাবে সমর্থন দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামী’র নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এবং সংসদ সদস্যরা সম্মতি জানান।

উল্লেখ্য, ২০২৪ সালের ৩ জুলাই দ্বাদশ জাতীয় সংসদের শেষ অধিবেশন অনুষ্ঠিত হয়। পরে ছাত্র-জনতার আন্দোলনের পর শেখ হাসিনার সরকারের পতন ঘটে। এরপর অন্তর্বর্তী সরকারের তত্ত্বাবধানে ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিএনপি সরকার গঠন করে। নির্বাচিত সংসদ সদস্যরা ১৭ ফেব্রুয়ারি শপথ গ্রহণ করেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে