ঢাকা, রবিবার, ১ মার্চ ২০২৬
Sharenews24

ফেসবুক পোস্টে যা বললেন মিজানুর রহমান আজহারী

২০২৬ মার্চ ০১ ১৫:২৪:১১
ফেসবুক পোস্টে যা বললেন মিজানুর রহমান আজহারী

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে তৈরি হয়েছে চরম উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতি। পাল্টা জবাবে ইরানও সৌদি আরবসহ অঞ্চলটির একাধিক দেশে হামলা চালিয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

এমন প্রেক্ষাপটে উদ্বেগ প্রকাশ করেছেন জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী। রোববার (১ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক সংক্ষিপ্ত পোস্টে তিনি মুসলিম উম্মাহর বর্তমান বিভক্তি ও অস্থিরতা নিয়ে দুঃখ প্রকাশ করেন।

পোস্টে তিনি লেখেন,“অস্থিরতার আগুনে পুড়ছে জনপদ; চক্রান্তে বিদীর্ণ উম্মাহ আজ দিশেহারা। হে আরশের মালিক! জুলুমের অবসান ঘটিয়ে পৃথিবীতে ন্যায়ের শান্তি প্রতিষ্ঠা করুন।”

তার এই পোস্ট সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। মাত্র দুই ঘণ্টায় পোস্টটিতে প্রায় ৪ লাখ ২৮ হাজার রিঅ্যাকশন পড়ে এবং ১৩ হাজারের বেশি মানুষ এটি শেয়ার করেন।

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিত্বের প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে